hadith book logo

পকেট সালাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

৪. ওযূ করার সঠিক নিয়ম কী?

(১) প্রথমে মনে মনে অযুর নিয়ত করতে হবে।

(২) তারপর بِسْمِ اللهِ (বিসমিলস্নাহ) বলবে।

(৩) তারপর ডান হাতে পানি নিয়ে দু’হাত কব্জি পর্যমত্ম ধৌত করতে হবে এবং আঙ্গুলসমূহ খিলাল করতে হবে।

(৪) তারপর ডান হাতে পানি নিয়ে কুলি করতে হবে এবং পরে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে নাক ঝাড়তে হবে। তবে সিয়ামরত অবস্থায় কুলি করা ও নাকে পানি দেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে।

(৫) তারপর কপালের গোড়া থেকে দু’কানের লতি হয়ে থুতনীর নিচ পর্যমত্ম সম্পূর্ণ মুখমন্ডল ধৌত করতে হবে এবং দাড়ি খিলাল করতে হবে। এজন্য এক অঞ্জলি পানি নিয়ে থুতনীর নিচে দিতে হবে।

(৬) তারপর প্রথমে ডান ও পরে বাম হাত কনুই পর্যমত্ম ধৌত করতে হবে।

(৭) তারপর পানি নিয়ে দু’হাতের ভিজা আঙ্গুলগুলো মাথার সম্মুখ হতে পেছনে ও পেছন হতে সম্মুখে বুলিয়ে একবার পুরো মাথা মাসাহ করতে হবে। একই সাথে ভিজা শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভেতরের অংশ ও বুড়ো আঙ্গুল দিয়ে পেছনের অংশ মাসাহ করতে হবে।

(৮) তারপর প্রথমে ডান পা ও পরে বাম পা টাখনু পর্যমত্ম ভালোভাবে ধৌত করতে হবে এবং বাম হাতের আঙ্গুল দিয়ে উভয় পায়ের আঙ্গুলগুলো খিলাল করতে হবে। (আবু দাউদ, হা/১৪২; তিরমিযী, হা/৭৮৮; নাসাঈ, হা/৮৭; ইবনে মাজাহ, হা/৪০৭; সহীহ ইবনে হিববান, হা/১০৮৭।)