hadith book logo

বেনামাযীর পরিণতি

লেখকঃ মোঃ আবদুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

নিজেকে প্রশ্ন করুন

প্রিয় ভাই ও বোনেরা! আল্লাহ তা‘আলা আপনাদেরকে যতটুকু জ্ঞান ও বিবেক-বুদ্ধি দিয়েছেন, সেটাকে একটু কাজে লাগান এবং নিচের বিষয়গুলো নিয়ে গভীরভাবে কিছুটা ভাবুন।

১. নামায কি কোন বোঝা, যা আপনার উপর কেউ চাপিয়ে দিয়েছে?

২. নামায কি সময় নষ্টকারী কোন জিনিস?

৩. নামায কি কোন রাজনৈতিক শাসকের আইন?

৪. নামায কি সাধারণ ব্যাপার যে, মন চাইলে পড়বেন নতুবা পড়বেন না?

৫. আল্লাহ কি বান্দার নামাযের মুখাপেক্ষী?

এ সকল প্রশ্নের সঠিক উত্তর বের করতে পারলে শয়তানের প্রতারণার জাল থেকে বের হওয়া সম্ভব হবে। নতুবা শয়তানের প্রতারণার জালে আবদ্ধ হয়ে ঘুরপাক খেতে খেতে একদিন জীবন ঘড়িতে মৃত্যু ঘণ্টা বেজে যাবে। তখন আর আফসোস করেও কোন লাভ হবে না।