hadith book logo

বেনামাযীর পরিণতি

লেখকঃ মোঃ আবদুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

প্রথম কথা

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِه مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِه وَصَحْبِه اَجْمَعِيْنَ

‘‘বেনামাযীর পরিণতি’’ বইটি প্রকাশ করতে পেরে আলল্লাহ তা‘আলার অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। দরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মাদ ﷺ এর উপর এবং তাঁর পরিবার-পরিজন ও সাহাবায়ে কেরাম (রাঃ) এর উপর।

ইসলামের পাঁচটি মূল সত্মম্ভের মধ্যে দ্বিতীয় সত্মম্ভ হচ্ছে নামায। কুরআন মাজীদ ও হাদীসে এ সম্পর্কে অনেক বেশি গুরম্নত্বারোপ করা হয়েছে। এতদ্বসত্ত্বেও দেখা যায় যে, সমাজে এমন লোকের অভাব নেই, যারা নিজেদেরকে ঈমানদার বলে মনে করে; অথচ পাঁচ ওয়াক্ত ফরয নামায আদায় করে না। এর অন্যতম কারণ হচ্ছে, ইহকালীন ও পরকালীন জীবনে নামায পরিত্যাগ করার পরিণতি সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা।

এ বইটিতে আমরা এসব বিষয়ে বিসত্মারিত বিবরণ যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি বইটি পাঠ করে পাঠকসমাজ যথাযথভাবে উপকৃত হতে পারবেন। আলস্নাহ তা‘আলা আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করম্নন এবং নামাযের গুরম্নত্ব অনুধাবন করে নামাযী হওয়ার তাওফীক দান করম্নন। আমীন