১
সাজদা থেকে (বসার পর) উঠার পদ্ধতি
লেখকঃ মুহাম্মাদ আলী খাসখিলি • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
ভূমিকা
الحمد لله رب العلمين والصلاة والسلام على سيد المرسلين : أما بعد
আমার ভাই মুহাম্মাদ আলী সাহেব تعجين (তা‘জিন) বা ‘হাতের মুষ্টির উপর ভর করে উঠা’ সম্পর্কিত মাসআলাটির একটি তাহক্বীক্বসমৃদ্ধ রিসালা লিখেছেন। যা আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি।
সালাতে হাতের (তালুর) উপর ভর করে উঠতে হবে, না মুষ্টির উপর ভর করে উঠতে হবে? সহীহ হাদীস থেকে এটাই প্রমাণিত যে, সালাতে উভয় হাতের উপর ভর দিতে হবে। উসূলে হাদীসের আলোকে মুষ্টির উপর ভর করার হাদীস যঈফ। কিছু আধুনিক আলেম উসূলে হাদীসের প্রতি ভ্রুক্ষেপ না করে হাদীসে عجن (‘আজন) তথা ‘মুষ্টির উপর ভর করার হাদীস’–কে সহীহ বলার চেষ্টা করেছেন।
জনাব মুহাম্মাদ আলী ভাই এই রিসালাতে আলোচ্য হাদীস এবং বিরুদ্ধাবাদীদের আধুনিক ও স্ববিরোধী উসূল নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। পাশাপাশি বিরোধীপক্ষের সন্দেহ-সংশয়ের বিস্তারিত দলিলভিত্তিক জবাব দিয়েছেন। আল্লাহ তা্আলা তাঁকে জাযায়ে খায়ের দান করুন। আর আমাদেরকে হাদীসের তাহক্বীক্ব ও উসূলে হাদীসের নিয়মনীতির প্রতি সুদৃঢ় থাকার তাওফিক্ব দান করুন। আমিন।।
যুবায়ের আলী যাঈ
০২/১০/১৯৯৯