hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১১১২

১৮. সলাত কসর করা

صحيح البخاري

২/১৬ পরিচ্ছেদঃ

লজ্জা ঈমানের অংশ

بَابُ الْحَيَاءُ مِنَ الْإِيمَانِ

১১১২
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: «كَانَ رَسُولُ اللهِ ﷺ إِذَا ارْتَحَلَ قَبْلَ أَنْ تَزِيغَ الشَّمْسُ أَخَّرَ الظُّهْرَ إِلَى وَقْتِ الْعَصْرِ، ثُمَّ نَزَلَ فَجَمَعَ بَيْنَهُمَا، فَإِنْ زَاغَتِ الشَّمْسُ قَبْلَ أَنْ يَرْتَحِلَ صَلَّى الظُّهْرَ ثُمَّ رَكِبَ».
আনাস ইবনু মালিক (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ সূর্য ঢলার পূর্বে সফর শুরু করলে যুহর সলাত ‘আসরের ওয়াক্ত পর্যন্ত বিলম্বিত করতেন। তারপর নেমে উভয় সলাত একত্রে আদায় করতেন। আর যদি সফর শুরুর আগেই সূর্য ঢলে পড়তো, তাহলে যুহরের সলাত আদায় করে নিতেন। তারপর বাহনে চড়তেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক সুস্পষ্ট

শিরোনাম দ্বারা উদ্দেশ্য : শিরোনামে সুস্পষ্ট।

হাদীস থেকে শিক্ষা : শায়খ ইবনু উসাইমিন (রহ.) বলেন, ثُمَّ نَزَلَ “অতঃপর তিনি নামলেন”- হাদীসের এ উক্তিটি প্রমাণ করছে : যথাসম্ভব সলাতকে তার নির্দিষ্ট ওয়াক্তের মধ্যেই আদায় করবে এবং এতে বিলম্ব করবে না; যদিও বাহনের পিঠে আরোহী থাকে। বরং কর্তব্য হচ্ছে, বাহন থেকে নেমে সলাত আদায় করে নিবে। (শায়খ ইবনু উসাইমিন-শারহু সহীহিল বুখারী, প্রাগুক্ত, ৩/১৬৪)
রেফারেন্স: সহীহুল বুখারী হা/১১১১-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ১০৪২ , ইফাবা. ১০৪৬, তাওহীদ পাব. ১১১২)
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১১১২ (সলাত কসর করা)