শিরোনাম দ্বারা উদ্দেশ্য : তাহাজ্জুদ সলাতের প্রতি উৎসাহিত করা।
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১১২৬
১৯. তাহাজ্জুদ
صحيح البخاري
১/৫ পরিচ্ছেদঃ
১/৫
بَابُ
১১২৬
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا مُحَمَّدُ ابْنُ مُقَاتِلٍ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ هِنْدٍ بِنْتِ الْحَارِثِ عَنْ أُمِّ سَلَمَةَ ﵂: «أَنَّ النَّبِيَّ ﷺ اسْتَيْقَظَ لَيْلَةً فَقَالَ: سُبْحَانَ اللهِ، مَاذَا أُنْزِلَ اللَّيْلَةَ مِنَ الْفِتْنَةِ، مَاذَا أُنْزِلَ مِنَ الْخَزَائِنِ، مَنْ يُوقِظُ صَوَاحِبَ الْحُجُرَاتِ، يَا رُبَّ كَاسِيَةٍ فِي الدُّنْيَا عَارِيَةٍ فِي الْآخِرَةِ».
উম্মু সালামাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
নাবী ﷺ একরাতে ঘুম থেকে জেগে বলেন : সুবহানাল্লাহ! আজ রাতে কতই না ফিতনাহ নাযিল করা হল! আজ রাতে কতই না (রহমাতের) ভান্ডার নাযিল করা হল! কে জাগিয়ে দিবে বাড়ীগুলোর লোকেদের? ওহে! শোন, দুনিয়ার বহু পোষাক পরিহিতা আখিরাতে উলঙ্গ হবে।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের مَنْ يُوقِظُ صَوَاحِبَ الْحُجُرَاتِ -এ বাক্যে। এখানে ক্বিয়ামুল লাইলের প্রতি উৎসাহিত করা হয়েছে।
শিরোনাম দ্বারা উদ্দেশ্য : তাহাজ্জুদ সলাতের প্রতি উৎসাহিত করা।
শিরোনাম দ্বারা উদ্দেশ্য : তাহাজ্জুদ সলাতের প্রতি উৎসাহিত করা।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/১১৫-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ১০৫৫, ইফাবা. ১০৫৯, তাওহীদ পাব. ১১২৬)