hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১১২৮

১৯. তাহাজ্জুদ

صحيح البخاري

১/৫ পরিচ্ছেদঃ

১/৫

بَابُ

১১২৮
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ﵂ قَالَتْ: «إِنْ كَانَ رَسُولُ اللهِ ﷺ لَيَدَعُ الْعَمَلَ وَهُوَ يُحِبُّ أَنْ يَعْمَلَ بِهِ؛ خَشْيَةَ أَنْ يَعْمَلَ بِهِ النَّاسُ فَيُفْرَضَ عَلَيْهِمْ، وَمَا سَبَّحَ رَسُولُ اللهِ ﷺ سُبْحَةَ الضُّحَى قَطُّ، وَإِنِّي لَأُسَبِّحُهَا».
‘আয়িশাহ্ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ যে ‘আমল পছন্দ করতেন, তা কখনো এ আশঙ্কায় ছেড়েও দিতেন যে, লোকেরা সে ‘আমল করতে থাকার ফলে তাদের উপর তা ফরয হয়ে যাবে। রাসূলুল্লাহ ﷺ কখনো সলাতুয যুহা আদায় করেননি। আমি তা আদায় করি।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
উল্লেখ্য, রাসূলুল্লাহ ﷺ কখনো সলাতুয যুহা আদায় করেননি- এটি ‘আয়িশাহ (রাযি.) তাঁর জানা অনুযায়ী এরূপ বলেছেন। উম্মু হানী (রাযি.)-এর বর্ণনায় প্রমাণিত আছে যে, নাবী ﷺ এ সলাত আদায় করেছেন।

শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : নাবী ﷺ-এর কোন ‘আমল পছন্দ করার মধ্যে সেই ‘আমলের প্রতি উম্মাতকে উৎসাহিত করাও নিহিত আছে। তবে তিনি তা কখনো উম্মাতের উপর ফরয হওয়ার ভয়ে ছেড়ে দিতেন। অথবা শিরোনামের দ্বিতীয় অংশের সাথে হাদীসের সম্পর্ক বিদ্যমান।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/১১৭৯; সহীহ মুসলিম হা/৭১৮, আবূ দাউদ হা/১১৯২, ১১৯৩, মুয়াত্তা মালিক, আহমাদ হা/২৫৪১৮, ‘আবদ ইবনু হুমাইদ হা/১৪৭৮, দারিমী হা/১৪৬৩, নাসায়ীর সুনানুল কুবরা হা/৪০২। (আ.প্র. ১০৫৭, ইফাবা. ১০৬১, তাওহীদ পাব. ১১২৮)