hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১১২৭

১৯. তাহাজ্জুদ

صحيح البخاري

১/৫ পরিচ্ছেদঃ

১/৫

بَابُ

১১২৭
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي عَلِيُّ بْنُ حُسَيْنٍ: أَنَّ حُسَيْنَ بْنَ عَلِيٍّ أَخْبَرَهُ: أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ: «أَنَّ رَسُولَ اللهِ ﷺ طَرَقَهُ وَفَاطِمَةَ بِنْتَ النَّبِيِّ ﵇ لَيْلَةً فَقَالَ: أَلَا تُصَلِّيَانِ؟. فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَنْفُسُنَا بِيَدِ اللهِ، فَإِذَا شَاءَ أَنْ يَبْعَثَنَا بَعَثَنَا، فَانْصَرَفَ حِينَ قُلْنَا ذَلِكَ، وَلَمْ يَرْجِعْ إِلَيَّ شَيْئًا، ثُمَّ سَمِعْتُهُ وَهُوَ مُوَلٍّ يَضْرِبُ فَخِذَهُ وَهُوَ يَقُولُ: ﴿وَكَانَ الإِنْسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلا﴾».
‘আলী ইবনু আবূ তালিব (রাযি.) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ ﷺ এক রাতে তাঁর মেয়ে ফাতিমাহ (রাযি.)-এর কাছে এসে বললেন : তোমরা কি সলাত আদায় করছ না? আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমাদের আত্মাগুলো তো আল্লাহ তা‘আলার হাতে। তিনি যখন আমাদের জাগাতে ইচ্ছা করবেন, জাগিয়ে দিবেন।

আমার একথা বলায় তিনি চলে গেলেন। আমার কথার কোন জবাব দিলেন না। পরে শুনতে পেলাম, তিনি ফিরে যেতে যেতে আপন উরুতে করাঘাত করছিলেন এবং কুরআনের এ আয়াত পাঠ করছিলেন “মানুষ অধিকাংশ বিষয়েই বিতর্ক প্রিয়”–। (সূরাহ আল-কাহফ ১৮/৫৪)।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : নাবী ﷺ-এর রাতের বেলায় তাঁর মেয়ে ফাতিমাহ (রাযি.)-এর কাছে এসে “তোমরা কি সলাত আদায় করছ না?” এ কথার দ্বারা তাকে ক্বিয়ামুল লাইলের প্রতি উৎসাহিত করেছেন।

হাদীস থেকে শিক্ষা

১। চুপ থাকাও জবাব হয়ে থাকে।

২। আক্ষেপের সময় নিজ উরুতে করাঘাত করা জায়িয।

৩। ইমাম নফল ‘ইবাদাতের ব্যাপারে অত্যধিক কড়াকড়ি করবেন না। যেমন, ‘আলী (রাযি.)-এর জবাবে নাবী ﷺ কোন প্রতিবাদ করেননি।

৪। এতে ইঙ্গিত রয়েছে, ঘুমন্ত মানুষের আত্মাগুলো আল্লাহর হাতে নিবদ্ধ থাকে।

৫। কুরআন থেকে পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ আয়াত পাঠ করা।

৬। নাবী ﷺ নফল সলাতের প্রতি উৎসাহিত করেছেন, এ উক্তিতে : ‘তোমরা কি সলাত আদায় করছ না।’
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৪৭২৪, ৪৭৪৭, ৭৪৬৫; সহীহ মুসলিম হা/৭৭৫, নাসায়ী হা/১৬১১, ১৬১২, আহমাদ ১/৯১, বুখারীর আল-আদাবুল মুফরাদ হা/৯৫৫, নাসায়ীর সুনানুল কুবরা হা/১২২০, ইবনু খুযাইমাহ হা/১১৩৯, ১১৪০। (আ.প্র. ১০৫৬, ইফাবা. ১০৬০, তাওহীদ পাব. ১১২৭)