সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ২৩১৬
৪০. প্রতিনিধিত্ব
صحيح البخاري
২/১৩ পরিচ্ছেদঃ
নাবী ﷺ-এর বাণী : “আল্লাহ সম্পর্কে আমি তোমাদের চেয়ে অধিক জ্ঞাত”; আর আল্লাহ সম্পর্কে জানা অন্তরের কাজ
بَابُ قَوْلِ النَّبِيِّ ﷺ أَنَا أَعْلَمُكُمْ بِاللَّهِ وَأَنَّ الْمَعْرِفَةَ فِعْلُ الْقَلْبِ
لِقَوْلِ اللَّهِ تَعَالَىٰ ﴿وَلَٰكِنْ يُؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوبُكُمْ﴾
আল্লাহ তা‘আলার এ বাণীর পরিপ্রেক্ষিতে : “কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য পাকড়াও করবেন।” (সূরাহ বাক্বারাহ ২/২২৫)
২৩১৬
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا ابْنُ سَلََّامٍ: أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ قَالَ: «جِيءَ بِالنُّعَيْمَانِ، أَوِ ابْنِ النُّعَيْمَانِ، شَارِبًا، فَأَمَرَ رَسُولُ اللهِ ﷺ مَنْ كَانَ فِي الْبَيْتِ أَنْ يَضْرِبُوا، قَالَ: فَكُنْتُ أَنَا فِيمَنْ ضَرَبَهُ، فَضَرَبْنَاهُ بِالنِّعَالِ وَالْجَرِيدِ.»
উকবা ইবনু হারিস (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, একদা নু‘আইমানকে অথবা ইবনু নু‘আইমানকে নেশাগ্রস্ত অবস্থায় নিয়ে আসা হল। তখন রাসূলুল্লাহ ﷺ ঘরে উপস্থিত লোকদেরকে তাকে প্রহার করার নির্দেশ দিলেন। বর্ণনাকারী বলেন, যারা তাকে প্রহার করেছিল, তাদের মধ্যে আমিও ছিলাম। আমরা তাকে জুতা এবং খেজুর ডাল দিয়ে প্রহার করেছি।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের فَأَمَرَ رَسُولُ اللهِ (সা.) مَنْ كَانَ فِي الْبَيْتِ أَنْ يَضْرِبُوا -এ বাক্যে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৬৭৭৪, ৬৭৭৫, আহমাদ হা/১৫৭১৭, ১৫৭২২। (আ.প্র. ২১৪৮, ইফাবা. ২১৬৫)