বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি মাদীনার বুতহান উপত্যকায় নেমে উযূ করে সূর্যাস্তের পর ‘আসর সলাত আদায় করলেন, তারপর মাগরিবের সলাত আদায় করলেন।
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৯৪৫
১২. খাওফ
صحيح البخاري
১/৪ পরিচ্ছেদঃ
১/৪
بَابُ
৯৪৫
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا يَحْيَىٰ بْنُ جَعْفَرٍ الْبُخَارِيُّ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عَلِيِّ بْنِ مُبَارَكٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ: «جَاءَ عُمَرُ يَوْمَ الْخَنْدَقِ فَجَعَلَ يَسُبُّ كُفَّارَ قُرَيْشٍ وَيَقُولُ: يَا رَسُولَ اللهِ، مَا صَلَّيْتُ الْعَصْرَ حَتَّى كَادَتِ الشَّمْسُ أَنْ تَغِيبَ، فَقَالَ النَّبِيُّ ﷺ: وَأَنَا وَاللهِ مَا صَلَّيْتُهَا بَعْدُ. قَالَ: فَنَزَلَ إِلَى بُطْحَانَ، فَتَوَضَّأَ وَصَلَّى الْعَصْرَ بَعْدَمَا غَابَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى الْمَغْرِبَ بَعْدَهَا».
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, খন্দকের (যুদ্ধের) দিন ‘উমার (রাযি.) কুরাইশ গোত্রের কাফিরদের মন্দ বলতে বলতে আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল! সূর্য প্রায় ডুবে যাচ্ছে, অথচ ‘আসরের সলাত আদায় করতে পারিনি। তখন নাবী ﷺ বললেন : আল্লাহর শপথ! আমিও তা এখনও আদায় করতে পারিনি।
বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি মাদীনার বুতহান উপত্যকায় নেমে উযূ করে সূর্যাস্তের পর ‘আসর সলাত আদায় করলেন, তারপর মাগরিবের সলাত আদায় করলেন।
বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি মাদীনার বুতহান উপত্যকায় নেমে উযূ করে সূর্যাস্তের পর ‘আসর সলাত আদায় করলেন, তারপর মাগরিবের সলাত আদায় করলেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : শিরোনামের দ্বিতীয় অংশের সাথে সম্পর্ক রয়েছে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৫৯৬-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৮৯২, ইফাবা. ৮৯৮, তাওহীদ পাব. ৯৪৫)