এ ঘটনার পর ‘উমার (রাযি.) আল্লাহর যত দিন ইচ্ছা ততদিন কাটালেন। অতঃপর রাসূলুল্লাহ ﷺ তাঁর কাছে একটি রেশমী জুব্বা পাঠালে ‘উমার (রাযি.) তা গ্রহণ করেন এবং সেটি নিয়ে রাসূলুল্লাহ ﷺ-এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল! আপনি বলেছিলেন, এটা ঐ লোকের পোষাক, (আখিরাতে) যার কোন কল্যাণ নেই। অথচ আপনি এ জুব্বা আমার কাছে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ ﷺ তাঁকে বললেন : তুমি এটি বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ দিয়ে তোমার প্রয়োজন মেটাও।
ফায়িদাহ (উপকারিতা) : দুই ঈদের দিনে কতিপয় সুন্নাত ও মুস্তাহাব ‘আমল
(১) সকাল সকাল গোসল করা। (বায়হাক্বী- সহীহ সানাদে, ইরওয়াউল গালীল ১/১৭৭)
(২) উত্তম জামা-কাপড় পরা। (নাসায়ী- সানাদ হাসান, সিলসিলাহ সহীহাহ হা/১২৭৯)
(৩) ভাল সুগন্ধি ব্যবহার করা। (মুস্তাদরাক হাকিম)
(৪) ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে বিজোড় খেজুর খাওয়া। (সহীহুল বুখারী)
(৫) আর ঈদুল আযহার দিন কোন কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া। বিশেষ করে কুরবানীদাতার জন্য সুন্নাত হলো, তিনি সকাল থেকে না খেয়ে থাকবেন এবং কুরবানী করার পর কুরবানীর পশুর কলিজা দিয়ে আহার করবেন। (তিরমিযী)
(৬) পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে ফেরা- (ইবনু মাজাহ- হাদীস হাসান)
(৭) ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিবর্তন করা। (সহীহুল বুখারী)
(৮) তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে যাওয়া। উল্লেখ্য, ঈদুল আযহার তাকবীর ৯ই যিলহাজ্জ ‘আসর পর্যন্ত পাঠ করবে। অবশ্য সাহাবীগণের ‘আমল থেকে যিলহাজ্জ মাসের চাঁদ উঠার পর থেকে ১৩ই যিলহাজ্জ পর্যন্ত তাকবীর পাঠ করার প্রমাণ পাওয়া যায়- (সহীহুল বুখারী)। ঈদের তাকবীর হলো : আল্লাহু আকবার আল্লাহু আকবার লা- ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। (সহীহুল বুখারী)
(৯) ঈদের দিন শিশুদের শারী‘আত সম্মত গান গাওয়া ও দফ্ বাজানো। (সহীহুল বুখারী)
(১০) খেলাধুলা করা। (সহীহুল বুখারী, নাসায়ী)
(১১) ঈদুল আযহার দিন ঈদের সলাত ও খুতবার পর কুরবানী করা। (সহীহুল বুখারী, সহীহ মুসলিম)
(১২) ঈদের দিন একে অপরের সাক্ষাতে এ দু‘আ বলা : তাক্বাব্বালাল্লাহু মিন্না ও মিনকুম [অর্থ : আল্লাহ আমাদের ও আপনাদের ‘ইবাদাত কবূল করুন]। (ইবনু হাজারের ফাতহুল বারী)