সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৯৪৬
১২. খাওফ
صحيح البخاري
১/৫ পরিচ্ছেদঃ
১/৫
بَابُ
৯৪৬
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ قَالَ: حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: «قَالَ النَّبِيُّ ﷺ لَنَا لَمَّا رَجَعَ مِنَ الْأَحْزَابِ: لَا يُصَلِّيَنَّ أَحَدٌ الْعَصْرَ إِلَّا فِي بَنِي قُرَيْظَةَ. فَأَدْرَكَ بَعْضَهُمُ الْعَصْرُ فِي الطَّرِيقِ، فَقَالَ بَعْضُهُمْ: لَا نُصَلِّي حَتَّى نَأْتِيَهَا، وَقَالَ بَعْضُهُمْ: بَلْ نُصَلِّي، لَمْ يُرَدْ مِنَّا ذَلِكَ، فَذُكِرَ لِلنَّبِيِّ ﷺ، فَلَمْ يُعَنِّفْ وَاحِدًا مِنْهُمْ».
ইবনু ‘উমার (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী ﷺ আহযাব যুদ্ধ থেকে ফিরার পথে আমাদেরকে বললেন, বনূ কুরাইযাহ এলাকায় পৌঁছার আগে কেউ যেন ‘আসর সলাত আদায় না করে। কিন্তু অনেকের পথিমধ্যেই ‘আসরের ওয়াক্ত হয়ে গেল। তখন তাদের কেউ কেউ বললেন, আমরা সেখানে না পৌঁছে সলাত আদায় করব না। আবার কেউ কেউ বললেন, আমরা সলাত আদায় করে নেব, আমাদের নিষেধ করার এ উদ্দেশ্য ছিল না (যে আমরা ক্বাযা করব) নাবী ﷺ-এর কাছে এ কথা উল্লেখ করা হলে তিনি তাঁদের কারোর ব্যাপারে কড়াকড়ি করেননি।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : সম্পর্ক এভাবে যে, হাদীসটি প্রমাণ করছে, শত্রুতাড়িত ব্যক্তি ওয়াক্তের মধ্যে ইশারায় সলাত আদায় করলে তা জায়িয আছে। যেমন, যারা বনূ কুরাইযায় ওয়াক্ত ছুটে যাওয়ার পর সলাত আদায় করেছিলেন তাদের জন্য তা জায়িয ছিল। এজন্যই নাবী ﷺ তাদের ব্যাপারে কড়াকড়ি করেননি। (উমদাতুল ক্বারী)
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৪১১৯, সহীহ মুসলিম হা/১৭৭০। (আ.প্র. ৮৯৩, ইফাবা. ৮৯৯, তাওহীদ পাব. ৯৪৬)