hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৯৪৭

১২. খাওফ

صحيح البخاري

১/৬ পরিচ্ছেদঃ

১/৬

بَابُ

৯৪৭
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ وَثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ : «أَنَّ رَسُولَ اللهِ ﷺ صَلَّى الصُّبْحَ بِغَلَسٍ، ثُمَّ رَكِبَ فَقَالَ: اللهُ أَكْبَرُ، خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ فَخَرَجُوا يَسْعَوْنَ فِي السِّكَكِ وَيَقُولُونَ: مُحَمَّدٌ وَالْخَمِيسُ. قَالَ: وَالْخَمِيسُ الْجَيْشُ، فَظَهَرَ عَلَيْهِمْ رَسُولُ اللهِ ﷺ، فَقَتَلَ الْمُقَاتِلَةَ وَسَبَى الذَّرَارِيَّ، فَصَارَتْ صَفِيَّةُ لِدِحْيَةَ الْكَلْبِيِّ، وَصَارَتْ لِرَسُولِ اللهِ ﷺ، ثُمَّ تَزَوَّجَهَا، وَجَعَلَ صَدَاقَهَا عِتْقَهَا. فَقَالَ عَبْدُ الْعَزِيزِ لِثَابِتٍ: يَا أَبَا مُحَمَّدٍ، أَنْتَ سَأَلْتَ أَنَسًا مَا أَمْهَرَهَا؟ قَالَ: أَمْهَرَهَا نَفْسَهَا، فَتَبَسَّمَ».
আনাস ইবনু মালিক (রাযি.) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ ﷺ অন্ধকার থাকতে ফাজরের সলাত আদায় করলেন। তারপর বাহনে চড়ে বললেন : আল্লাহু আকবার, খায়বার ধ্বংস হোক! আমরা যখন কোন জনগোষ্ঠীর উপকণ্ঠে অবতরণ করি তখন সতর্কীকৃতদের প্রভাত কতই না মন্দ হয়! তখন তারা (ইয়াহুদীরা) বের হয়ে গলির মধ্যে এ বলে দৌড়াতে লাগল যে, মুহাম্মাদ ও তাঁর খামিস এসে গেছে। বর্ণনাকারী বলেন, খামিস হল সৈন্য-সামন্ত।

পরে রাসূলুল্লাহ ﷺ তাদের উপর জয়লাভ করেন। তিনি যোদ্ধাদের হত্যা এবং নারী-শিশুদের বন্দী করলেন। তখন (বন্দী) সফিয়্যাহ (প্রথমে) দিহ্ইয়া কালবীর এবং পরে রাসূলুল্লাহ ﷺ-এর অংশে পড়ল। অতঃপর তিনি তাঁকে বিয়ে করেন এবং তাঁর মুক্তিপ্রদানকে মাহর ধার্য করেন। ‘আবদুল ‘আযীয (রহ.) সাবিত (রাযি.)-কে বললেন, হে আবূ মুহাম্মাদ! আপনি কি আনাস ইবনু মালিক (রাযি.)-কে জিজ্ঞেস করেছিলেন, তাকে কী মাহর দেয়া হয়েছিল? তিনি বললেন, তাঁর মুক্তিই তাঁর মাহর, এবং তিনি মুচকি হাসলেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের صَلَّى الصُّبْحَ بِغَلَسٍ ثُمَّ رَكِبَ فَقَالَ اللهُ أَكْبَرُ -এ বাক্যে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৩৭১-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. , ৮৯৪, ইফাবা. ৯০০, তাওহীদ পাব. ৯৪৭)