hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৯৪৯

১৩. দুই ঈদ

صحيح البخاري

১/২ পরিচ্ছেদঃ

১/২

بَابُ

৯৪৯
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَىٰ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنَا عَمْرٌو : أَنَّ مُحَمَّدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ الْأَسَدِيَّ حَدَّثَهُ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ ﷺ وَعِنْدِي جَارِيَتَانِ تُغَنِّيَانِ بِغِنَاءِ بُعَاثَ، فَاضْطَجَعَ عَلَى الْفِرَاشِ وَحَوَّلَ وَجْهَهُ، وَدَخَلَ أَبُو بَكْرٍ فَانْتَهَرَنِي، وَقَالَ: مِزْمَارَةُ الشَّيْطَانِ عِنْدَ النَّبِيِّ ﷺ، فَأَقْبَلَ عَلَيْهِ رَسُولُ اللهِ ﵇ فَقَالَ: دَعْهُمَا. فَلَمَّا غَفَلَ غَمَزْتُهُمَا فَخَرَجَتَا.
‘আয়িশাহ্ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী ﷺ আমার কাছে আসলেন তখন আমার কাছে দু’টি বালিকা বু‘আস যুদ্ধ সংক্রান্ত গান গাইছিল। তিনি বিছানায় শুয়ে পড়লেন এবং চেহারা অন্যদিকে ফিরিয়ে রাখলেন। এ সময় আবূ বাকর (রাযি.) এসে আমাকে ধমক দিয়ে বললেন, শয়তানী বাদ্যযন্ত্র (দফ্)* বাজান হচ্ছে, তাও আবার নাবী ﷺ-এর নিকট! তখন রাসূলুল্লাহ ﷺ তাঁর দিকে ফিরে বললেন, তাদের ছেড়ে দাও। অতঃপর তিনি অন্য দিকে ফিরলে আমি তাদের ইশারা করলাম এবং তারা বেরিয়ে গেল।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
* দফ্ এক প্রকার ঢোল যার একদিকে খোলা।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৯৫২, ৯৮৭, ২৯০৬, ৩৫২৯, ৩৯৩১, সহীহ মুসলিম হা/৮৯২, আহমাদ ৬/৩৩, নাসায়ী ৩/১৯৫, নাসায়ীর সুনানুল কুবরা হা/১৬৫১৪, ইবনু মাজাহ হা/১৮৯৮। (আ.প্র. ৮৯৫, ইফাবা. ৯০২, তাওহীদ পাব. ৯৪৯)
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৯৪৯ (দুই ঈদ)