hadith book logo

ব্যবসায়িক পণ্যের যাকাত

লেখকঃ আব্দুল্লাহ আল মামুন আল-আযহারী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

ব্যবসায়িক পণ্যে যাকাতের পরিমাণ:

ব্যবসায়িক সম্পদের যাকাতের পরিমাণ সোনা-রুপার যাকাতের পরিমাণের মতোই। কারো কাছে সোনা বা রুপার নিসাবের পরিমাণ ব্যবসায়িক সম্পদ থাকলে এবং তা একবছর অতিবাহিত হলে বছর শেষে তাতে ২.৫% হিসেবে যাকাত ফরয হবে। ব্যবসায়ী সোনা বা রুপা যে কোনো একটির হিসেব করে যাকাতের পরিমাণ নির্ধারণ করতে পারবে। [ব্যবসায়িক সম্পদের যাকাত সম্পর্কে বিস্তারিত দেখুন, সালিহ ইবন আব্দুল আযীয ইবন মুহাম্মদ ইবন ইবরাহীম আলে শাইখ-এর ওয়েব সাইট (http://zakat.al-islam.com/Loader.aspx?pageid=393) ও ড. ইউসুফ কারদাভীর ব্যবসায়ী কীভাবে তার ব্যবসায়িক পণ্যর যাকাত দিবে?]