hadith book logo

ব্যবসায়িক পণ্যের যাকাত

লেখকঃ আব্দুল্লাহ আল মামুন আল-আযহারী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

ব্যবসায়ীর ফরয যাকাতের সহজ সূত্র:

যাকাত = (ব্যবসায়িক পণ্যের বাজার মূল্যমান + নগদ অর্থ + আদায়যোগ্য ঋণ - ব্যবসায়ীর ওপর অন্যের ঋণ) × যাকাতের পরিমাণ ২.৫%। [আল-ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু, ড. ওয়াহবা যুহাইলী, ১০/৫৭১।]

যেমন, কারো কাছে ব্যবসায়িক পণ্য কাপড় রয়েছে যার বাজারদর ৫০০০০০ টাকা + নগদ অর্থ ৫০০০০০ + আদায়যোগ্য ঋণ ২০০০০০, মোট= ১২০০০০০ টাকা - ব্যবসায়ীর ওপর অন্যের ঋণ ৪০০০০০ টাকা = ৮০০০০০ টাকা × যাকাতের পরিমাণ ২.৫% হারে = ২০০০০ টাকা বাৎসরিক যাকাত।