hadith book logo

ব্যবসায়িক পণ্যের যাকাত

লেখকঃ আব্দুল্লাহ আল মামুন আল-আযহারী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

স্বত্বাধিকারের যাকাত:

স্বত্বাধিকার-কেন্দ্রিক অর্থের যাকাত দিতে হবে। অজড় কোনো কিছুর ওপর ব্যক্তির অধিকার-স্বত্ব, হতে পারে তা ব্যক্তির মেধাজাত কোনো বিষয়, যেমন লেখক-স্বত্ব, আবিষ্কার-স্বত্ব অথবা ব্যবসায়িক কোনো কার্যক্রম যা গ্রাহক সংগ্রহের উদ্দেশ্যে ব্যবসায়ী ব্যক্তি গ্রহণ করে থাকেন, যেমন ট্রেড নেইম, ট্রেড মার্ক ইত্যাদি। প্রচলিত নিয়ম অনুযায়ী স্বত্বাধিকারের একটি আর্থিক মূল্য রয়েছে, যা ইসলামী শরী‘আহর দৃষ্টিতেও কার্যকর। অতএব, ইসলামী শরী‘আহ’র বিধান মোতাবেক তা ব্যবহারে আনা বৈধ। আর এ অধিকার সংরক্ষিত, কারো পক্ষেই তা লঙ্ঘন করা জায়েয নয়। অবশ্য মূল লেখক-স্বত্বা অথবা আবিষ্কার-স্বত্বায় যাকাত নেই; কেননা তাতে যাকাতের শর্ত অনুপস্থিত, তবে যদি স্বত্বাধিকার সূত্রে প্রাপ্ত অর্থ হস্তগত হয় তবে উপকার সাধনযোগ্য সম্পদের ন্যায় তার যাকাত প্রদান ফরয হবে অর্থাৎ ২.৫% হারে যাকাত দিতে হবে।