১
ব্যবসায়িক পণ্যের যাকাত
লেখকঃ আব্দুল্লাহ আল মামুন আল-আযহারী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
ব্যবসায়িক পণ্য কী?
যেসব সম্পদ বিদেশে থেকে আমদানি বা বিদেশে রপ্তানি বা স্থানীয় বাজারে ব্যবসার (লাভের) উদ্দেশ্যে ক্রয়-বিক্রয় করা হয় তাকে ব্যবসায়িক পণ্য বলে। ব্যবসার উদ্দেশ্যে ক্রয়কৃত সব ধরণের সম্পদই ব্যবসায়িক সম্পদ হতে পারে। যেমন জায়গা-জমি (স্থাবর সম্পদ), ঘর-বাড়ি, খাদ্যদ্রব্য, কৃষিপণ্য, চতুষ্পদ প্রাণী, যন্ত্রপাতি, গাড়ি ইত্যাদি। এসব সম্পদ একক মালিকানাধীন হতে পারে বা একাধিক মালিকানাভুক্ত হতে পারে।