১
ব্যবসায়িক পণ্যের যাকাত
লেখকঃ আব্দুল্লাহ আল মামুন আল-আযহারী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩
ব্যবসায়ী তার পণ্যের কোন সময়ের মূল্য নির্ধারণ করবেন?
ব্যবসায়ী তার ব্যবসার পণ্যের বর্তমান বাজারদর নির্ধারণ করবেন। এতে বর্তমান বাজারদর তার ক্রয়মূল্যের বেশি হোক বা কম হোক সেটা ধর্তব্য হবে না। বর্তমান বাজারদর বলতে যাকাত ফরয হওয়ার সময় উক্ত পণ্যটির বাজারে বিক্রয়মূল্য যতো টাকা সেটি নির্ধারণ করা। কিন্তু বাজারের বিক্রয়মূল্য যদি পণ্যটির খরচের (ক্রয়মূল্যের ও পরিবহণ খরচের) চেয়ে কম হয় তখন যাকাত প্রদানকারীকে লোকসান থেকে মুক্ত করতে তার পণ্যটির পাইকারী মূল্য নির্ধারণ করা হবে; যদিও উক্ত ব্যবসায়ী তার পণ্যটি পাইকারী মূল্যে বিক্রয় করুক বা না করুক। এ মতটি মক্কার “মাজমা‘উল ফিকহ” গ্রহণ করেছেন। যেমন, সে পণ্যটি ১০০ টাকার বিনিময়ে ক্রয় করল; কিন্তু সেটি কমে বর্তমানে বাজারে খুচরা মূল্য ৭০ টাকা হয়েছে, এবং পাইকারী মূল্য ৬৫ টাকা, তখন সে উক্ত পাইকারী মূল্য ৬৫ টাকা ধরেই যাকাতের হিসেব করবে। পণ্যটি নষ্ট হয়ে গেলে তার যাকাত দিতে হবে না।