hadith book logo

ব্যবসায়িক পণ্যের যাকাত

লেখকঃ আব্দুল্লাহ আল মামুন আল-আযহারী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

বাড়ি বা দোকান ভাড়াটিয়া ব্যক্তির সিকিউরিটি হিসেবে মালিককে প্রদত্ত অর্থের যাকাত:

বাড়ি বা দোকান ইত্যাদি ভাড়াটিয়া ব্যক্তির সিকিউরিটি হিসেবে মালিককে প্রদত্ত অর্থের যাকাতের বিধান হলো, ভাড়াটিয়া ব্যক্তিকে এ জাতীয় টাকার যাকাত প্রদান করতে হবে না। কেননা এতে পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত নয়, যা যাকাত ফরয হওয়ার জন্য শর্ত। তবে এ অর্থ যখন ফেরত পাবে তখন তা নিসাব পরিমাণ ও যাকাতের অন্যান্য শর্ত পূরণ হলে তাতে পূর্বের বছরের যাকাত দিতে হবে না; বরং শুধু চলতি বছরের যাকাত আদায় করতে হবে।