hadith book logo

ব্যবসায়িক পণ্যের যাকাত

লেখকঃ আব্দুল্লাহ আল মামুন আল-আযহারী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

ব্যবসায়িক পণ্যের যাকাত

যাকাত ইসলামের অন্যতম স্তম্ভ। সালাতের পরেই যাকাতের স্থান। ইসলাম ব্যবসা-বানিজ্য হালাল করেছে আর সুদকে হারাম করেছে। ব্যবসায়ে অর্জিত সম্পদের ওপর নির্ধারিত হারে যাকাত আদায় করতে হয়। নিম্নে কোন কোন ব্যবসায়িক পণ্যে যাকাত আদায় করতে হবে ও কোন কোন সম্পদে যাকাত আদায় করতে হবে না এবং এর পরিমাণ কত সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।