hadith book logo

শির্ক কী ও কেন

লেখকঃ ড. মুহাম্মদ মুয্‌যাম্মিল আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯১

দেবতাদের চারপার্শ্বে প্রদক্ষিণ করা :

তারা তাদের তৈরী গৃহ, পবিত্র স্থান ও দেবতাদের শরীফ মনে করে এর চার পার্শ্বে কা‘বা শরীফের ন্যায় ত্বওয়াফ করতো। [. কুরাইশগণ কা‘বা গৃহের চার পার্শ্বে ত্বওয়াফ করার সময় বলতো : واللات والعزى ومناة الثالثة الآخرى فإنهن الغرانيق العلى وإن شفاعتهن لترتجى লাত, উয্যা ও তৃতীয় মানাত নামের দেবতা, তারা অত্যন্ত শক্তিধর, তাদের শাফা‘আত কামনা করা যায়।’’ দেখুন : ড. হাসান ইব্রাহীম হাসান, প্রাগুক্ত; পৃ. ৬২।] মহান আল্লাহ তাদের অন্যান্য সব কিছুর ত্বওয়াফ বাতিল করে দিয়ে কেবলমাত্র কা‘বা শরীফের ত্বওয়াফ করাকে যথারীতি বহাল রেখে বলেন :

﴿وَلۡيَطَّوَّفُواْ بِٱلۡبَيۡتِ ٱلۡعَتِيقِ ﴾ [ الحج : ٢٩ ]

‘‘তারা যেন প্রাচীন পবিত্র গৃহের ত্বওয়াফ করে।’’ [. আল-কুরআন, সূরা হাজ্জ : ২৯।]