hadith book logo

ধূমপান সম্পর্কে গুরুত্বপূর্ণ ফাতাওয়া

লেখকঃ আমের সালেহ আলাওয়ী নাজী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

১০- তামাক কোম্পানী এবং কারখানাগুলো বন্ধ করার কথা বলার হুকুম কী?

প্রশ্ন/ এ প্রশ্নটি করা হয়েছিল মিসরীয় মুফতি শাইখ নাসর ফরিদ ওয়াসেলকে: তামাক কোম্পানী ও কারখানা ব্যক্তি মালিকানাধীন হোক বা নির্ভরযোগ্য কোনো সংস্থা হোক অন্য কোনো সংস্থা তা বন্ধের কথা বললে তা ঠিক হবে কি না, তাদের কথায় তা বন্ধ করা ওয়াজিব কি?

কোনো সংস্থা হুক্কা ও কফিখানা ইত্যাদি বন্ধের কথা বললে তা ঠিক হবে কি না? এ কোম্পানীগুলোকে ধূমপান বা তার মাধ্যমগুলো পরিবেশনের উপর নিষেধের পরও যদি তারা তা পরিবেশন করে তাহলে তা বন্ধ করা কি ওয়াজিব?

উত্তর: পূর্বেই উল্লেখ করেছি যে, ধূমপান হারাম, তা তৈরী করা, এর ব্যবসা করা এবং এতে কাজ করা হারাম। এ থেকে উপার্জিত টাকাও হারাম। প্রতিটি মুসলিমের উচিত হলো: যে ব্যক্তি এ ধরনের অন্যায় দেখবে সে হাদীসে বর্ণিত নিয়মানুসারে প্রতিবাদ করবে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

«مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ»

“যে ব্যক্তি কোনো অন্যায় হতে দেখবে সে যেন তা হাত দ্বারা প্রতিহত করে, তা যদি সামর্থ না রাখে তবে মুখ দ্বারা, তাও যদি সামর্থ না রাখে তবে অন্তরে ঘৃণা করবে, আর এটাই দুর্বলতম ঈমান।” [মুসলিম: ৫৫।]

এর উপর ভিত্তি করে বলা যায়: যে ব্যক্তি অন্যায় প্রতিহত করতে চায় সে যেন শরীয়তসম্মত যে নিয়ম কানুন সরকার তৈরী রেখেছে তা মেনে চলে সঠিক ও সহীহ পদ্ধতি অবলম্বন করে; যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

আল্লাহ বলেন:

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ وَأُوْلِي ٱلۡأَمۡرِ مِنكُمۡۖ﴾ [ النساء : ٥٩ ]

“তোমরা আল্লাহর আনুগত্য কর, আনুগত্য কর রাসূলের এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের।”[সূরা আন-নিসা: ৫৯] [ফাতাওয়ার দ্বিতীয় প্রশ্ন নং ৭৮২।]