hadith book logo

ধূমপান সম্পর্কে গুরুত্বপূর্ণ ফাতাওয়া

লেখকঃ আমের সালেহ আলাওয়ী নাজী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

১১- কারো আওতাধীন ধূমপায়ী কর্মচারীদের উপর নীরব থাকার হুকুম কী?

প্রশ্ন/ এ প্রশ্নটি করা হয়েছিল ফাতাওয়ার স্থায়ী কমিটিকে: আমার আওতাধীন কর্মচারীদের অধিকাংশই ধূমপান করে, তাদের কেউ কেউ আমার সামনে নামাযের ব্যাপারে অবহেলা করে, আমি জানি না তারা ঘরে নামায পড়ে কি না, তাদের ধূমপানের ব্যাপারে এবং নামাযের ব্যাপারে নীরব থাকায় আমার পাপ হবে কি? তাদের মাধ্যমে যে টাকা উপার্জন করব তা হালাল না হারাম?

উত্তর: এ সমস্ত কর্মচারীদের উপর নীরব থাকা জায়েয নেই, বরং ধূমপান এবং নামাযে অবহেলার ব্যাপারে তাদেরকে সতর্ক করা ফরয এবং তাদেরকে ভীতি প্রদর্শন করা দরকার এভাবে যে, তারা যদি এ থেকে সতর্ক না হয় তবে তাদের সাথে কৃত চুক্তি বাতিল করে কাজের পারিশ্রমিক দিয়ে দেওয়ার পর অতি সত্বর তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে যদি তারা বহির্বিশ্বের হয়। অন্যথায় এ অন্যায় প্রতিহত করার সামর্থ রাখার পর তাদের অন্যায়ের উপর নীরব থাকার ফলে সেও পাপী হবে। [স্থায়ী কমিটির ফাতাওয়া ১২/৩৪১-৩৪২।]