hadith book logo

ধূমপান সম্পর্কে গুরুত্বপূর্ণ ফাতাওয়া

লেখকঃ আমের সালেহ আলাওয়ী নাজী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

উপসংহার

প্রথমত: আল্লাহ তা‘আলার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করি যিনি এ গুরত্বপূর্ণ ফাতাওয়াসমূহ একত্রিত করার তাওফীক দান করেছেন, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী: “যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না।” [মুসনাদে আহমাদ, তিরমিযী ও জিয়াউল মাকদেসী, জামে সহীহতে আলবানী সহীহ বলেছেন নং ৬৫৪১।]—এর প্রতি খেয়াল করে নিম্নে বর্ণিত সংগঠন ও ব্যক্তিদের কৃতজ্ঞতা প্রকাশ করছি।

স্বাস্থ্যমন্ত্রণালয় কর্তৃক মাদকদ্রব্য প্রতিরোধ প্রোগ্রামের পরিচালক ডক্টর আব্দুল্লাহ ইবন মোহাম্মদ আল বাদাহ এবং মাদকদ্রব্য প্রতিরোধ কল্যাণ পরিষদের চেয়ারম্যান জনাব সুলাইমান ইবন আব্দুর রহমান আস-সবী এর কৃতজ্ঞতা প্রকাশ করছি এ জন্য যে তারা এ বইটি তাদের প্রকাশনার অন্তর্ভুক্ত করেছেন।

আল বায কোম্পানীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এ জন্য যে, তারা আমার এ বইটিতে আল্লামা শাইখ আব্দুল আযীয ইবন আব্দুল্লাহ ইবন বায (র:) এর ফাতাওয়া যুক্ত করার অনুমতি দিয়েছেন।

এমনিভাবে আল্লামা শাইখ মোহাম্মদ ইবন সলেহ আল উসাইমীন (র:) কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে, আমার বইয়ে মাদকদ্রব্য বিষয়ক তাঁর ফাতাওয়াসমূহ যুক্ত করতে তারা অনুমতি দিয়েছেন।

দ্বিতীয়ত: নর-নারীর মধ্যে মাদকদ্রব্যের সাথে যাদের সম্পর্ক রয়েছে তা ক্রয়-বিক্রয় বা উপহার অথবা তা প্রচারের যে কোনো মাধ্যম হোক না কেন তাদেরকে আল্লাহর নিকট তাওবা করার উপদেশ দিচ্ছি।

তৃতীয়ত: সম্মানিত পাঠকবৃন্দের নিকট আমার আবেদন হল:

এ বইয়ের ব্যাপারে যদি কারো নিকট কোনো পরামর্শ, পর্যালোচনা অথবা কোনো মন্তব্য থাকে তাহলে মনে কোনো সংকোচ না করে আমাকে সরাসরি বা ই-মেইলে জানালে খুশী হব।

আমার জন্য এবং যাদের সহযোগিতায় এ বইটি প্রকাশ পেয়েছে তাদের সকলের জন্য দো‘আ চাই, আল্লাহ যেন সকলকে তার দ্বীনের উপর দৃঢ় থাকার তাওফীক দান করেন।

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين .

লেখক: আমের সালেহ নাজী

সৌদী আরব, পূর্ব এলাকা

পো: বক্স ৬০২৯৭, দাম্মাম ৩১৫৪৫