hadith book logo

ধূমপান সম্পর্কে গুরুত্বপূর্ণ ফাতাওয়া

লেখকঃ আমের সালেহ আলাওয়ী নাজী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

১৪- ধূমপান কি অজু ভঙ্গের কারণ?

প্রশ্ন/ এ প্রশ্নটি সৌদী আরবে ফাতাওয়া ও গবেষণার স্থায়ী কমিটিকে করা হয়েছিল: তাদের ব্যাপারে ইসলামের হুকুম কি, যারা ধূমপান করে অতঃপর শুধু কুলি করে মাসজিদে আসে কিন্তু অজু করে না এই ভিত্তিতে যে, তারা অজু অবস্থায় ছিল অথচ আমরা জানি যে, সিগারেট অপবিত্র জিনিস, আর অপবিত্র জিনিস অজু ভঙ্গের কারণ, কিন্তু আমাদের কথার কোনো দলীল আমাদের নিকট নেই?

উত্তর: সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক তদ্বীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, তাঁর পরিবার এবং সকল সহচরবৃন্দের উপর। অতঃপর আমি বলব: ধূমপান হারাম, কাজেই যারা ধূমপান করে তাদের উচিত হলো মাসজিদে যাওয়ার সময় ভাল ভাবে মুখ পরিস্কার করে মুখের দুর্গন্ধ দূর করে যাওয়া এবং মুসল্লিদেরকে কষ্ট ও তাদের ক্ষতি না করার প্রতি সচেষ্ট হওয়া। তবে ধূমপানে অজু ভাঙ্গবে না। [স্থায়ী কমিটির ফাতাওয়া ৫/২৮৫।]

প্রশ্ন/ এ প্রশ্নটি করা হয়েছিল ফাতাওয়ার স্থায়ী কমিটিকে: বিড়ি-সিগারেট বিক্রেতার ব্যাপারে শরীয়তের হুকুম কি? আমি ধূমপান করি, ধূমপানের পর মুয়াজ্জিনের আযান শুনে যদি মাসজিদে যাই তাহলে কি পূনরায় অজু করা আমার উপর ওয়াজিব? নাকি শুধু কুলি করলেই চলবে? আমি এটাও জানি যে, ধূমপান বিভিন্ন রোগ সৃষ্টি করে।

উত্তর: বিড়ি-সিগারেট বিক্রি করা হারাম, কারণ তা অপবিত্র এবং এতে অনেক ক্ষতি রয়েছে। তা গ্রহণকারী ফাসেক। ধূমপানে দ্বিতীয়বার অজু করার প্রয়োজন নেই কিন্তু মুখের দুর্গন্ধ পুরোপুরি দূর করা প্রয়োজন, সেই সাথে আল্লাহর নিকট এ থেকে তাড়াতাড়ি তাওবা করা ওয়াজিব। [স্থায়ী কমিটির ফাতাওয়া ১৩/৫৭।]