১
ধূমপান সম্পর্কে গুরুত্বপূর্ণ ফাতাওয়া
লেখকঃ আমের সালেহ আলাওয়ী নাজী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২০
১৭- ধূমপায়ীর নিকট বিবাহ দেওয়া ও তার থেকে তালাক নেওয়া সংক্রান্ত বিধান
প্রশ্ন/ এ প্রশ্নটি আল্লামা শাইখ ইবনে বায রহমাতুল্লাহ আলাইহিকে করা হয়েছিল: ধূমপায়ীর ব্যাপারে ইসলামের হুকুম কি? এতে কি তার স্ত্রী তালাক হয়ে যাবে?
উত্তর: ধূমপায়ী এর দ্বারা একটি হারাম কাজ করল, কেননা তামাক তথা বিড়ি সিগারেট অপবিত্র, তা পান করা হারাম। কিন্তু এর দ্বারা তার স্ত্রী তালাক হবে না। কারণ কোনো মুসলিম পাপ করলে এর দ্বারা তার স্ত্রী তালাক হবে না, বরং আল্লাহর নিকট তাওবা করা এবং পূনরায় ধূমপান করা থেকে সতর্ক থাকা উচিৎ। [ধূমপান ও তামাকের ব্যাপারে শরীয়তের ভূমিকা পৃ : ১৩২-১৩৩।]
প্রশ্ন/ এ প্রশ্নটি করা হয়েছিল ফাতাওয়ার স্থায়ী কমিটিকে: আমার ছেলে ধূমপান করে ও দাড়ি মুণ্ডন করে, সে পাঁচ ওয়াক্ত নামায আদায় করে, তাকে বিবাহ করানোর জন্য সে আমাকে বলছে, আমি কি তাকে বিবাহ করাতে পারি?
উত্তর: বিবাহের ব্যাপারে তাকে সহযোগিতা করা যাবে, কেননা উল্লেখিত কারণগুলো তা নিষেধ করে না। আপনি তাকে দাড়ি রাখার জন্য এবং ধূমপান ত্যাগ করার জন্য উপদেশ দিন। আশা করি তাকে আপনার বিবাহ করানোই সংশোধনের কারণ হতে পারে, কেননা ভাল কেবল ভালই বয়ে আনে। আল্লাহই তাওফীক দাতা। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ, তাঁর পরিবার-পরিজন ও সাহাবীগণের উপর সালাত ও সালাম পেশ করুন। [স্থায়ী কমিটির ফাতাওয়া ১৮/১৮৮।]