hadith book logo

গল্পে আঁকা ইতিহাস ২ -অপরাধী ও পুলিশ

লেখকঃ আলী তানতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

সোনালী সেই দিনগুলো

গৃহস্বামীর আশ্রয়ে একটা দীর্ঘ সময় কেটেছে আমার। একে একে চারটি মাস। এ দীর্ঘ সময়ে তিনি আমার পুরো হক আদায় করেছেন এবং সব রকম আরামের ব্যবস্থা করেছেন। তারপরও আমার অসুবিধা হচ্ছে এই ভেবে সব সময় তিনি কুণ্ঠিত থাকতেন। আহা! কতো মহৎ ছিলেন আমার সেই আশ্রয়দাতা! সেখানে আমার চাওয়ার অভাব ছিলো কিন্তু পাওয়ার বিলম্ব ছিলো না। প্রায়ই আমার মনে প্রশ্ন জাগতো- নিজের একান্ত আত্মীয়ের বাড়িতে এমন কি নিজের বাড়িতেও তো মানুষ এতো আদর-যত্ন পায় না? কতদিন ধরে আমি এখানে পড়ে আছি অথচ ইশারা-ইঙ্গিতেও কোনোদিন তাঁরা বোঝাতে চান নি,

কে আমি?

কী আমার পরিচয়?

কোন অপরাধে আমি অপরাধী?