১
গল্পে আঁকা ইতিহাস ২ -অপরাধী ও পুলিশ
লেখকঃ আলী তানতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯
কেন আর আসেন না তিনি
এরপর বেশ কিছুদিন গৃহস্বামীর সাথে আমার দেখা হলো না। তাঁর এই অনুপস্থিতির প্রকৃত কারণও আমি জানতে পারলাম না। তবে এতোটুকু আঁচ করতে পারলাম যে, তিনি কোনো বিপদে পড়েছেন। কিন্তু আশ্চর্য এই যে, তাঁর অনুপস্থিতিতে আমার সেবা-যত্নের কোনো ত্রুটি হলো না। অযত্ন অবহেলায় কিংবা না-খেয়ে আমাকে একবেলাও কাটাতে হয়নি।
কর্তার হঠাৎ নিখোঁজ হওয়ার কারণে গৃহকর্তী স্বভাবতই খুব চিন্তিত ও পেরেশান ছিলেন। কিন্তু আমাকে তিনি কিছুই বুঝতে দেননি। ঠিক সময়েই আমার সামনে খাবার হাজির হয়ে যেতো এবং পর্দারও কোনো ব্যঘাত হতো না। তিনি গোপনীয়তার কারণে নিজেই এসে আমার কামরার সিঁড়ির অর্ধেক পর্যন্ত খাবার রেখে যেতেন আর বাকি অর্ধেক নেমে আমি সেই খাবার তুলে আনতাম। ময়লা কাপড়-চোপড় বাইরে রেখে দিতাম আর তিনি পরিস্কার করে কাগজে পেঁচিয়ে সিঁড়িতে রেখে যেতেন। এভাবে পর্দার আড়াল থেকে তিনি আমার সব রকম সেবা-যত্ন করে যাচ্ছিলেন। সত্যি কথা বলতে কি, এমন সৎ ও সদয় স্ত্রী-পুরুষ জীবনে আমি আর কখনো দেখিনি।