hadith book logo

গল্পে আঁকা ইতিহাস ২ -অপরাধী ও পুলিশ

লেখকঃ আলী তানতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

তারপর কী ঘটলো?

জানালা দিয়ে দেখছিলাম আমরা, বিদ্রোহী জনতার ফুটন্ত রোষ। হিংস্রতার এমন ভয়াল রূপ জীবনে কখনো দেখি নি আমি। ভীষণ ভড়কে গেলেন আমীর। ভড়কে গেলাম আমিও। অবস্থা দেখে মনে হচ্ছিলো ওরা যে কোনো মুহূর্তে প্রাসাদে ঢুকে পড়তে পারে। ঢুকে পড়লে পরিণতি যে কী হবে- তা ভাবতেই গা শিউরে উঠলো!

এখন তাহলে কী করা?

জীবন তো বাঁচাতে হবে!

নিজের জীবন রক্ষার চেয়ে আমীরের জীবন রক্ষার জন্যে আমি ব্যস্ত হয়ে পড়লাম। কী উপায়ে কী করবো- বুঝতে পারছিলাম না। হঠাৎ মাথায় এলো একটা বুদ্ধি। ঝুড়িতে রশি বাঁধলাম। তারপর আমীরকে সাবধানে ঝুড়িতে বসিয়ে অনেক কষ্টে জানালা পথে একটা অন্ধকার ও নিরাপদ গলিতে নামিয়ে দিলাম!

পরে আমি কোনোমতে জনতার রুদ্ররোষ এড়িয়ে অন্ধকারকে আশ্রয় করে কীভাবে যে পালিয়ে এসেছিলাম, সে কথা এখন আর বলতে চাই না। আল্লাহর অশেষ মেহেরবানী যে, স্ত্রী-পুত্ররা সাথে ছিলো না। থাকলে কী অবস্থা হতো, তা আল্লাহ মালুম! অন্ধকারে তখন নিজের হাতের অস্তিত্ব অনুভব করা সম্ভব ছিলো না। দিকভ্রান্তের মতো হোঁচট খেয়ে খেয়ে পড়ছিলাম আবার উঠে উঠে ছুটছিলাম। কোনো লক্ষ্য ছিলো না। কোনো গন্তব্য ছিলো না। ছিলো শুধু বাঁচার উদগ্র ইচ্ছা।