১
গল্পে আঁকা ইতিহাস ২ -অপরাধী ও পুলিশ
লেখকঃ আলী তানতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪
তার বন্দি হওয়ার কাহিনী
আমার শরীফ (ভদ্র, অভিজাত) মেজবান এভাবে শুরু করলেন তার বর্তমান দুর্দশার কাহিনী— তোমার সময়ে যেমন, তেমনি এক গোলযোগ দেখা দিয়েছিল দামেস্কে। সে সুযোগে আমার কিছু দুশমন এ কথা মশহুর করে (ছড়িয়ে) দিলো যে, আমিই হলাম সেই গোলযোগের নেপথ্য ইন্ধনদাতা। গোলযোগ দমনের জন্যে আমিরুল মু’মিনীন যে ফওজ পাঠালেন তাদের হাতে আমি বন্দি হলাম। তারা বিনা বিচারে আমার উপর এমন নিষ্ঠুর নির্যাতন চালালো যে, আল্লাহ পানাহ! প্রতি মুহূর্তে মনে হচ্ছিলো যে, এই বুঝি আমার জান বের হয়ে গেলো!
অবশেষে তারা আমায় শৃঙ্খলিত করে আমীরুল মু’মিনীনের দরবারে পাঠিয়ে দিলো।
আমার পরিবার পরিজনকে আমি কিছুই বলে আসতে পারি নি। তবে দূর থেকে আমাকে অনুসরণ করে বাগদাদ পর্যন্ত এসেছে আমার এক প্রতিবেশী। সম্ভবত সে অমুক স্থানে আছে।
প্রিয় ভাই আমার! তোমার কাছে আমি কোনো প্রতিদান চাই না। শুধু ঐ লোকটির সাথে আমাকে সাক্ষাতের ব্যবস্থা করে দাও- যাতে আমি তার মাধ্যমে আমার পরিবারকে কয়েকটি অসিয়ত করতে পারি। তাহলেই আমি নিশ্চিন্ত ও দায়মুক্ত হতে পারি।’