১
গল্পে আঁকা ইতিহাস ২ -অপরাধী ও পুলিশ
লেখকঃ আলী তানতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
তল্লাশী
আমি এবং গৃহস্বামী যা আশংকা করছিলাম তাই সত্য হলো। শিকারী যেভাবে হাতছাড়া শিকার খোঁজে সেভাবে এখানেও একদল লোক এসে চড়াও হলো। যে হিংস্রতা দেখেছিলাম আমীরের প্রাসাদ-ঘেরাওকারীদের মাঝে সে একই হিংস্রতা ছিলো এদেরও মাঝে। আমাকেই খুঁজছিলো তারা। গৃহস্বামী কুশলী ও শান্ত ভাষায় যতোই তাদের বোঝাতে চাইলেন যে, এখানে কেউ নেই ততোই তারা উত্তেজিত ভাষায় ঘর তল্লাশীর দাবি জানাতে লাগলো।
অবশেষে তিনি অনুনয়ের স্বরে বললেন, ‘আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ। শোরগোল তার জন্যে ভয়ের কারণ। তাই তোমরা দয়া করে দু’একজনকে ভিতরে পাঠাও। তারা ইচ্ছেমতো তল্লাশী করুক।’
যে দু’জন ভিতরে এসে খোঁজাখুঁজি করছিলো এক সময় তাদেরকে সোজা আমার কামরার দিকে আসতে দেখলাম। ভয়ে আমার তখন কী কম্পমান অবস্থা ছিলো, তা ভাবতেও শরীর কাঁটা দিয়ে উঠে। সম্ভবতঃ পরিস্থিতির নাজুকতা আঁচ করেই গৃহকত্রী ভয়ার্ত কণ্ঠে চীৎকার করে উঠলেন। তখন লোক দুটি কী ভেবে যেন ফিরে গেলো।
কিন্তু যে কোনো মুহূর্তে গ্রেফতার হওয়ার শংকা আমার কাটলো না। প্রতি মুহূর্তে মৃত্যুর ছায়া দেখে দেখে আমার অস্থির বেলা কাটতে লাগলো। গৃহস্বামী সুযোগমতো আমাকে এসে দেখে যেতেন। পাশে বসে বসে অভয়বাণী শোনাতেন। সান্ত্বনা দিতেন। সমবেদনা জানাতেন। পরিবারের সবার নজর এড়িয়ে খাবার দিয়ে যেতেন। গৃহস্বামীর চোখ-মুখ দেখে মনে হতো, বিপদ আমার, কিন্তু দুশ্চিন্তা ছিলো যেনো সবই তাঁর। কতো মহান ছিলেন তিনি! কতো মানবদরদী ছিলেন তিনি!!