hadith book logo

গল্পে আঁকা ইতিহাস ২ -অপরাধী ও পুলিশ

লেখকঃ আলী তানতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

কেন তোমার এই বন্দিদশা?

ঘরে পৌঁছেই আমি বন্দিকে নিয়ে বসলাম। গভীর দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করলাম। অপরাধ আর অপরাধী নিয়েই তো আমার কারবার! তাই কে কোন ধরনের অপরাধী প্রথম নজরেই আমি বুঝতে পারি। এ-লোকের চেহারায় কিন্তু অপরাধের কোনো ছাপ আমি দেখতে পেলাম না। বরং আভিজাত্য ও ভদ্রতা এবং সরলতা ও কোমলতার ছাপই আমার নজরে পড়লো।

মনে মনে আমি কৌতূহলী হয়ে উঠলাম। বললাম, ‘তোমাকে তো বেশ ভদ্র ও অভিজাত মনে হচ্ছে। খুলে বলো তো কে তুমি? কী তোমার পরিচয়? কেনো তোমার এই বন্দিদশা? আমীরুল মুমিনীন কেননা তোমার প্রতি এতো রুষ্ট?’

তখন লোকটি কিছুক্ষণ আমার দিকে চেনা চেনা চোখে তাকিয়ে থেকে উদাস কণ্ঠে বললো, ‘আমার বাড়ি দামেস্ক।’