১
কুরআন ও হাদীসের আলোকে শাফা‘আত
লেখকঃ মুহাম্মাদ নাজমুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০
শাফা‘আত কারা করবেন?
আখিরাতের আদালতে মহান আল্লাহর অনুমতিক্রমে যারা শাফা‘আত করবেন তারা হচ্ছেন, নবীগণ, ফিরিশতাবৃন্দ, শহীদগণ, আলিম-উলামা, হাফেযে কুরআন এবং নাবালগ সন্তান। তাদের শাফা‘আত কুরআন-হাদীসের অকাট্য প্রমাণাদি দ্বারা প্রমানিত। তাদের মধ্যে সায়্যিদুশ শুফা‘আ বা শাফা‘আতকারীদের সর্দার হলেন বিশ্বনবী মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন, তিনি বলেছেন:
«أَنَا أَوَّلُ شَافِعٍ وَ أَوَّلُ مُشَفَّعٍ»
“আমিই প্রথম সুপারিশকারী এবং আমার শাফা‘আতই প্রথম গ্রহণ করা হবে।” [সহীহ বুখারী ও মুসলিম।]
তিনি আরও বলেছেন:
«يَشْفَعُ الشَّهِيْدُ فِي سَبْعِيْنَ مِنْ أَهْلِ بَيْتِه»
“শহীদ তার পরিবারের সত্তর জনের জন্য সুপারিশ করবে”। [বর্ণনায় আবু দাউদ।]
তিনি আরও বলেছেন:
«اِقرءوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأهله»
“তোমরা কুরআন পাঠ কর। কেননা এ কুরআন তার পাঠকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে আবির্ভূত হবে”। [বর্ণনায় সহীহ মুসলিম।]