১
কুরআন ও হাদীসের আলোকে শাফা‘আত
লেখকঃ মুহাম্মাদ নাজমুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
পার্থিব শাফা‘আত ও আখেরাতের শাফা‘আতের পার্থক্য
আমরা আখেরাতে অনুষ্ঠিত শাফা‘আত বিষয়ে আলোচনা করছি। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আখেরাতে অনুষ্ঠিত শাফা‘আত। পার্থিব বিষয়ে শাফা‘আত আমাদের আলোচ্য বিষয় নয়। কারণ, ভালো কাজের জন্য পরস্পরের শাফা‘আত সম্পূর্ণ বৈধ ও জায়েয। এতে কোনো মতভেদ নেই। আল্লাহ তা‘আলা বলেছেন:
﴿مَّن يَشۡفَعۡ شَفَٰعَةً حَسَنَةٗ يَكُن لَّهُۥ نَصِيبٞ مِّنۡهَاۖ وَمَن يَشۡفَعۡ شَفَٰعَةٗ سَيِّئَةٗ يَكُن لَّهُۥ كِفۡلٞ مِّنۡهَا﴾ [ النساء : ٨٥ ]
“যে ব্যক্তি সৎকাজের জন্য কোনো সুপারিশ করবে তা থেকে সেও একটি অংশ পাবে, আর যে ব্যক্তি মন্দ কাজের জন্য সুপারিশ করবে সেও তার বোঝার একটি অংশ পাবে”। [সূরা আন-নিসা, আয়াত: ৮৫]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«اِشْفَعُوْا تُؤْجَرُوْا»
“তোমরা সুপারিশ কর পুরস্কার পাবে”। [সহীহ বুখারী।]
তাই পার্থিব বিষয়ে পরস্পরের জন্য সুপারিশ করা জায়েয ও কুরআন-সুন্নাহ সম্মত। তবে শর্ত হচ্ছে বৈধ বিষয়ে হতে হবে।
তবে আকাইদ শাস্ত্রবিদগণ বলেছেন,
اَلشَّفَاعَةُ عِنْدَ اللهِ لَيْسَتْ كَالشَّفَاعَةِ عِنْدَ الْبَشَرِ
“আল্লাহর কাছে সুপারিশ করার বিষয়টি মানুষের কাছে সুপারিশ করার মতো নয়।” [শরহু আকীদাতুত তাহাভী পৃ. ১৩৫।]