hadith book logo

কুরআন ও হাদীসের আলোকে শাফা‘আত

লেখকঃ মুহাম্মাদ নাজমুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

শাফা‘আতের মালিক কে?

মহান আল্লাহ তা‘আলাই হচ্ছেন শাফা‘আতের একচ্ছত্র মালিক। কেননা শাফা‘আত একমাত্র তাঁরই অধিকারে, তাঁরই ক্ষমতাধীন। সর্বপ্রকার শাফা‘আতের চাবিকাঠি একমাত্র তাঁরই হাতে।

আল্লাহ তা‘আলা বলেন,

﴿قُل لِّلَّهِ ٱلشَّفَٰعَةُ جَمِيعٗا﴾ [ الزمر : ٤٤ ]

“হে নবী! বলে দিন, সকল শাফা‘আত একমাত্র আল্লাহ তা‘আলারই অধিকারে।” [সূরা আয-যুমার, আয়াত: ৪৪]

আল্লাহ তা‘আলা আরও বলেন,

﴿مَا لَكُم مِّن دُونِهِۦ مِن وَلِيّٖ وَلَا شَفِيعٍ﴾ [ السجدة : ٤ ]

“আল্লাহ তা‘আলা ব্যতীত তোমাদের সাহায্যকারী ও সুপারিশকারী আর কেউ নেই।” [সূরা আল-সাজদাহ, আয়াত: ৪]

আল্লাহ আরও বলেন,

﴿وَأَنذِرۡ بِهِ ٱلَّذِينَ يَخَافُونَ أَن يُحۡشَرُوٓاْ إِلَىٰ رَبِّهِمۡ لَيۡسَ لَهُم مِّن دُونِهِۦ وَلِيّٞ وَلَا شَفِيعٞ﴾ [ الانعام : ٥١ ]

“আর এর দ্বারা (কুরআন দ্বারা) আপনি তাদেরকে সতর্ক করে দিন, যারা ভয় করে যে, তাদেরকে তাদের রবের দিকে সমবেত করা হবে, (এ অবস্থায় যে) তিনি ছাড়া তাদের জন্য থাকবে না কোনো সাহায্যকারী আর না সুপারিশকারী। হয়ত তারা তাকওয়া অবলম্বন করবে।” [সূরা আল-আন‘আম, আয়াত: ৫১]

আল্লাহ তা‘আলা আরও বলেন,

﴿وَذَكِّرۡ بِهِۦٓ أَن تُبۡسَلَ نَفۡسُۢ بِمَا كَسَبَتۡ لَيۡسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ وَلِيّٞ وَلَا شَفِيعٞ﴾ [ الانعام : ٧٠ ]

“এবং আপনি এই কুরআন দ্বারা উপদেশ প্রদান করুন যাতে কোনো ব্যক্তি নিজের কর্মকাণ্ডের কারণে ধ্বংসের শিকার না হয়, যখন আল্লাহ ছাড়া তার জন্য কোনো সাহায্যকারী ও সুপারিশকারী থাকবে না”। [সূরা আল-আন‘আম, আয়াত: ৭০]

তিনি আরও বলেন, ﴿مَن ذَا ٱلَّذِي يَشۡفَعُ عِندَهُۥٓ إِلَّا بِإِذۡنِهِ﴾ [ البقرة : ٢٥٥ ]

“কে আছে এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া।” [সূরা আল-বাকারাহ, আয়াত: ২৫৫]