hadith book logo

কুরআন ও হাদীসের আলোকে শাফা‘আত

লেখকঃ মুহাম্মাদ নাজমুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

শাফা‘আতের দো‘আ কীভাবে করব?

শাফা‘আত প্রার্থনা একমাত্র আল্লাহর কাছেই করব এবং বলব:

اَللهُمَّ شَفِّعْ فِيَّ نَبِيّكَ

“হে আল্লাহ! আপনার নবীকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দিন।”

অথবা বলব:

اَللهم ارْزُقْني شَفَاعَةَ نَبِيِّكَ

“হে আল্লাহ! আপনার নবীর শাফা‘আত আমাকে দান করুন।”

অথবা বলব:

يَارَبِّ اجْعَلْنِيْ مِمَّنْ تُشَفٍّعُ فِيْهِمْ نَبِيكَ

“হে আমার রব! আমাকে ঐ সকল লোকদের অন্তর্ভুক্ত করে দিন যাদের জন্য আপনি আপনার নবীর শাফা‘আত কবুল করবেন।”

অথবা বলব:

اَللهم لاَتَحْرِمْنِيْ شَفَاعَةَ نَبِيِّكَ

“হে আল্লাহ! আপনার নবীর শাফা‘আত থেকে আমাকে বঞ্চিত করবেন না।” [আকীদাতুল মুমিন: ১২৯।]

কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে শাফা‘আত প্রার্থনা শিক্ষা দিয়ে বলেছেন, যে তুমি বল:

«اَللهم شَفِّعْهُ فِيَّ»

“হে আল্লাহ! আপনি তাকে আমার জন্য শাফা‘আতকারী বানিয়ে দিন”। [তিরমিযী।]

এবং মৃত শিশুর জানাযায় এ দো‘আ পাঠ করতে বলেছেন

«وَاجْعَلْهُ لَنَا شَافِعًا وَّ مُشَفَّعًا»

“হে আল্লাহ! এ শিশুকে আমাদের জন্য শাফা‘আতকারী ও মঞ্জুরযোগ্য শাফা‘আতকারীতে পরিণত করুন”। [সহীহ মুসলিম।]