hadith book logo

কুরআন ও হাদীসের আলোকে শাফা‘আত

লেখকঃ মুহাম্মাদ নাজমুল ইসলাম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

শাফা‘আত কখন অনুষ্ঠিত হবে?

শাফা‘আতের একমাত্র মালিক মহান আল্লাহ তা‘আলা। তাঁর অনুমতিক্রমে কিয়ামতের দিবসে শাফা‘আত অনুষ্ঠিত হবে।

ইমাম ইবন জারীর আত-তাবারী রহ. ﴿مَن ذَا ٱلَّذِي يَشۡفَعُ عِندَهُۥٓ إِلَّا بِإِذۡنِهِ﴾ [ البقرة : ٢٥٥ ] আয়াতের ব্যখ্যায় লিখেছেন:

وَفِي هَذِهِ الْآيَةِ بَيَانٌ أنَّ الشَّفَاعَةَ إِنَّمَا تَقَعُ في الدَّارِ الْآخِرَةِ بِإذْنِه

এ আয়াতে উল্লেখ রয়েছে যে, শাফা‘আত পরকালে কিয়ামত দিবসেই আল্লাহর অনুমতিক্র অনুষ্ঠিত হবে। [ফাতহুল মাজীদ: ১৭৮।]

আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতের ময়দানে কেউ শাফা‘আত করতে পারবে না। কেননা আখিরাতের আদালতে কোনো শ্রেষ্ঠতম নবী-রাসূল এবং কোনো নিকটতম ফিরিশতাও সর্বশক্তিমান আল্লাহর দরবারে বিনা অনুমতিতে একটি শব্দও উচ্চারণ করার সাহস পাবে না।

আল্লাহ তা‘আলা বলেন,

﴿مَن ذَا ٱلَّذِي يَشۡفَعُ عِندَهُۥٓ إِلَّا بِإِذۡنِهِ﴾ [ البقرة : ٢٥٥ ]

“কে আছে এমন, যে আল্লাহর অনুমতি ব্যতীত তাঁর নিকট শাফা‘আত করতে পারবে”? [সূরা আল-বাকারা, আয়াত: ২৫৫]

আল্লাহ তা‘আলা বলেন,

﴿يَوۡمَئِذٖ لَّا تَنفَعُ ٱلشَّفَٰعَةُ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَرَضِيَ لَهُۥ قَوۡلٗا ١٠٩﴾ [ طه : ١٠٩ ]

“দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন ও যার কথা তিনি পছন্দ করবেন সে ছাড়া কারো শাফা‘আত সেদিন কোনো কাজে আসবে না।” [সূরা ত্বা-হা, আয়াত: ১০৯]

আল্লাহ তা‘আলা বলেন,

﴿يَوۡمَ يَأۡتِ لَا تَكَلَّمُ نَفۡسٌ إِلَّا بِإِذۡنِهِ﴾ [ هود : ١٠٥ ]

“এমন একদিন আসবে যেদিন কেউ আল্লাহর অনুমতি ছাড়া কথা বলতে পারবে না।” [সূরা হূদ, আয়াত: ১০৫]

আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন সম্পর্কে বলেছেন:

﴿وَمَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدۡرِهِۦ وَٱلۡأَرۡضُ جَمِيعٗا قَبۡضَتُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَٱلسَّمَٰوَٰتُ مَطۡوِيَّٰتُۢ بِيَمِينِهِۦۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ ٦٧﴾ [ الزمر : ٦٧ ]

“এসব লোকেরা তো আল্লাহর কদর যতটুকু করা উচিৎ ছিল তা করলো না অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবী তার মুঠোর মধ্যে থাকবে। আর আকাশসমূহ থাকবে তাঁর ডান হাতের মধ্যে পেঁচানো বা ভাজ করা অবস্থায়। এসব লোকেরা যে শির্ক করে তা হতে তিনি সম্পূর্ণ পবিত্র ও বহু ঊর্ধ্বে [সূরা আয-যুমার, আয়াত: ৬৭]