hadith book logo

মহা নাবীর সর্ব শেষ ওসিয়ত আস-সালাত, আস-সালাত

লেখকঃ নূর মুহাম্মদ বদীউর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

সালাত কোন্ ধরনের ইবাদাত :

অবশ্য বান্দাকে আকৃষ্ট করা হয়েছে যে, সালাত প্রত্যেক প্রকাশ্য ও অপ্রকাশ্য অস্তিত্বশীল বিষয়ের উপর বিজয়ী হবে। তার আত্মা, জিহবা, ও অঙ্গ-প্রত্যঙ্গ নিমগ্ন হবে।

আল্লাহ তা‘আলা ইরশাদ করেন-

وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ ﴿البقرة :২৩৮﴾

‘‘আল্লাহর অনুগত্য হয়ে দন্ডায়মান হও’’। রাসূলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- নিশ্চয় সালাতে ব্যস্ততা রয়েছে। [বুখারী, মুসলিম]

তাই সালাত আদায়কারীর জন্য খাওয়া-পান করা, এদিক-সেদিক তাকানো ও নড়াচড়া করা হারাম। তবে সালাত ব্যতীত অন্যান্য ইবাদাত যা কতেক অঙ্গের উপর ফরজ কতেক অঙ্গের উপর ফরজ নয়। তাই রোজাদার কথা বলবে, নড়াচড়া করবে। মুজাহিদ এদিক সেদিক তাকাবে ও কথা বলবে।

হাজীগণ খাবে ও পান করবে, পক্ষান্তরে সালাত, তাতে দাসত্বের রং রয়েছে- যা আত্মা, বুদ্ধি, শরীর ও জিহবাকে শামিল করে। তাই সালাত দ্বীনের ভিত্তি বাকি রাখার সহায়ক। কারণ সালাত বান্দাকে প্রভুত্বের মাহাত্ম্য ও দাসত্বের বশ্যতাকে স্মরণ করিয়ে দেয়। আর সওয়াব ও শাস্তির আদেশ করে সে সময় তার উপর সৎকর্মে অনুগত্য করা সহজ হবে। কারণ কুরআনে কারীমে ইবাদাতের মধ্য থেকে সালাতের আলোচনাই বেশি করা হয়েছে। কখনো নির্দিষ্টভাবে সালাতেরই আলোচনা করা হয়েছে। যেমন আল্লাহ তা‘আলা ইরশাদ করেন-

وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ ﴿هود :১১৪﴾

‘‘সালাতের পাবন্দী কর দিবসের দু’প্রান্তে ও রাত্রির কিছু অংশে’’। [সুরা: হূদ- ১১৪]

কখনো কখনো সবরের সাথে সালাতকে সংযুক্ত করা হয়েছে। যেমন আল্লাহ তা‘আলা ইরশাদ করেন-

اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ﴿البقرة :১৫৩﴾

‘‘হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও’’। [সূরা বাকারা : ১৫৩]

যেখানেই আল্লাহ তা‘আলা সালাতকে অন্য কোন ফরজের সাথে সংযুক্ত করেছেন সেখানেই সর্বপ্রথম সালাতকে উল্লেখ করেছেন।

কখনো কখনো সালাতকে অনেকগুলো কল্যাণকর আমলের শুরুতে ও শেষে উল্লেখ করা হয়েছে। যেমন সূরা আল মুমিনূন ও আল-মাআরিজের শুরুতে লক্ষ্য করা যায়।

ইবনে কাইয়ূম রহ. বলেন, সালাত যখন কিরাআত, জিকির ও দোয়ার সমন্বিতরূপ, তখন তা দাসত্বের সকল অংশকে পরিপূর্ণভাবে শামিল করে নেয়। সালাত শুধুমাত্র কিরাআত জিকির ও দোয়া থেকে উত্তম। কারণ এগুলো সবই অঙ্গ-প্রতঙ্গ অনুগত্যে সালাতে একত্রিত হয়েছে।