hadith book logo

মহা নাবীর সর্ব শেষ ওসিয়ত আস-সালাত, আস-সালাত

লেখকঃ নূর মুহাম্মদ বদীউর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

সময়মত সালাত আদায়ের গুরুত্ব:

আল্লাহ ইরশাদ করেন-

إنَّ الصَّلاةَ كَانَتْ عَلى الْمُؤمِنِيْنَ كِتَاباً مَوْقُوتاً .

‘নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে আদায় করা ফরয’। [সূরা নিসা: ১০৩] আল্লাহ সব সালাতের সময় নির্ধারন করেছেন। এবং তা নির্দিষ্ট সময়ে আদায় করাও ফরয করেছেন। প্রত্যক মুমিন এ- আদেশ প্রাপ্ত। । সুতরাং নির্দিষ্ট সময়ের মধ্যেই সালাত আদায় করতে হবে। এবং এটা মুসলমানদের নিকট একটি অবিসংবাদিত বিষয়। [তাইসিরুল কারিমির রাহমান, ২৯৯/১]

আব্দুল্লাহ ইবনে মাসঊদ রা. বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করলাম-

أيُّ الأعْمَالِ أفْضَلُ؟ قَالَ : الصَّلاة على وقتها .

কোন আমল উত্তম? তিনি বললেন,‘সময় মত সালাত আদায় করা’ [বুখারি, ৫২৭ মুসলিম, ৮৫।]

সময় মত সালাত আদায়ের বিষয়টি কুরআন এবং হাদীসে সালাত সংক্রান্ত সব আলোচনায় সর্বাগ্রে স্থান পেয়েছে। যে সময় মত সালাত কায়েম করে তার অন্য সব আমলও আল্লাহর কাছে অধিক প্রিয় হয় ।