hadith book logo

মহা নাবীর সর্ব শেষ ওসিয়ত আস-সালাত, আস-সালাত

লেখকঃ নূর মুহাম্মদ বদীউর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

সালাত ইসলামী রাষ্ট্রের প্রতীক :

যেমনভাবে সালাতের দ্বারা কোন ব্যক্তি থেকে কুফরের হুকুম উঠে যায়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- যে ব্যক্তি আমাদের মত সালাত আদায় করবে, আমাদের কিবলার অনুসরণ করবে, আমাদের জবাইকৃত পশু খাবে সেই মুসলমানের জন্য আল্লাহ ও তার রাসূলের নিরাপত্তা রয়েছে। সুতরাং তাঁর নিরাপত্তার ব্যাপারে আল্লাহকে লজ্জিত করো না। তেমনিভাবে ইসলামের নিদর্শন ও তার হুকুম আহকাম প্রকাশ পাওয়ার দ্বারা রাষ্ট্র থেকে কুফরের হুকুম উঠে যাবে তার জন্য ইসলামের বৈশিষ্ট্য প্রমাণিত হবে। যখন কোন শহরে আজান শোনা যাবেনা, মসজিদ পাওয়া যাবে না, তখন সে রাষ্ট্রটি অমুসলিম রাষ্ট্র হওয়ার প্রমাণ করে। আর যখন আযান শুনা যাবে, মসজিদ পাওয়া যাবে, তখন রাষ্ট্রটি ইসলামী রাষ্ট্র বলে গণ্য হবে। আনাস রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সাথে কোন গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতেন। তখন সকাল না হওয়া পর্যন্ত যুদ্ধ শুরু করতেন না। সকাল বেলা যদি ফজরের আজান শুনতেন তবে তাদের বিরত যুদ্ধ করা থেকে বিরত থাকতেন আর যদি আজান না শুনতেন, তাহলে তাদের উপর আক্রমণ করতেন।

ইমাম ইসাম আল মুযনী থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সৈন্যদলকে পাঠাতেন তখন বলতেন, যখন তোমরা কোন মসজিদ দেখবে কিংবা আযান শুনবে তখন কাউকে হত্যা করবে না। [আলকালবী : ৩৩০-৩৩৫]