১
মহা নাবীর সর্ব শেষ ওসিয়ত আস-সালাত, আস-সালাত
লেখকঃ নূর মুহাম্মদ বদীউর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২০
সালাতের গুরুত্ব এবং এর প্রতি উৎসাহ প্রদান :
জেনে রাখা দরকার যে, আপনি আল্লাহর জন্য একটি সেজদা করলে আল্লাহ আপনার একটি মর্যাদা বৃদ্ধি করেন, একটি গুনাহ মুছে দেন। পাঁচ ওয়াক্ত সালাত পাপগুলো ঝেড়ে-মুছে পরিস্কার করে দেয়, যেমন পানি ময়লা ধুয়ে পরিস্কার করে। বান্দা যখন সালাত আদায় করতে শুরু করে, প্রতিটি সেজদা ও রূকুতে তার গুনাহ ঝরতে থাকে। কিয়ামত দিবসে প্রথম হিসাব হবে সালাতের। যদি সালাত ঠিক হয়, তার সব আমল ঠিক বলে বিবেচিত হবে। সালাত যদি নষ্ট হয় সব আমল নষ্ট বলে গণ্য হবে। উপরে যা উল্লেখ করা হল তা মূলত হাদীসের সারসংক্ষেপ। সংক্ষিপ্ত করার অভিপ্রায়ে হাদিসগুলো উল্লেখ করা থেকে বিরত থাকা হয়েছে।
অতএব, প্রত্যেক মুসলমানের কর্তব্য হল নফস নামক দুশমন তথা কু-প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করা, তাকে পরিশুদ্ধ ও পরিচ্ছন্ন করা। যাতে সে আল্লাহর আনুগত্য ও ইবাদতে বিনয়ের স্বাদ পেতে পারে। আর এটিই হলো সৎ কর্মশীলদের বৈশিষ্ট্য।