hadith book logo

ইলমে গায়েব

লেখকঃ অধ্যাপক আবদুন নূর সালাফী (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

তৌহিদপন্থী মুসলমানগণ বিশ্বাস করেন যেঃ মুহাম্মাদ (সাঃ)-এর প্রতিটি বাক্য ওআচরণ আল্লাহ কর্তৃক প্রেরিত অহী

আল্লাহরই আদেশ তিনি আপনার ভাষায় মতামত ব্যক্ত করে থাকেন। স্ব-কপোল কল্পিত মর্যাদা দানকারীর দল রসূল (সাঃ)-কে এমন বিশেষণে বিশেষিত করেছে, যা কেবলমাত্র আল্লাহ তা'আলার জন্য নির্দিষ্ট। মনে রাখবেন! সর্বক্ষমতা সম্পন্ন সত্তা হচ্ছেন-একমাত্র আল্লাহ।

আল্লাহর স্বীয় গুণ দ্বারা অন্য কোন নবী, অলী, ফেরেশতাকে গুণান্বিত করা শির্কের পর্যায়ভুক্ত হবে-যা স্পষ্ট শির্ক হিসেবে বর্জনীয়। মুহাম্মাদ (সাঃ)-কে মুখতারে কুল’ বলার অর্থই হলো তাঁকে আল্লাহর সমতুল্য করা। আর এরূপ মত পোষণ করা তৌহিদপন্থী মুসলমানদের কাছে স্পষ্ট শির্ক। এ মত দল মত নির্বিশেষে সকল মুসলমানের। সুতরাং সকলে এরূপ মত পোষণ করতে বারণ করেছেন।