hadith book logo

ইলমে গায়েব

লেখকঃ অধ্যাপক আবদুন নূর সালাফী (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসদাসর্বস্থানে উপস্থিত?

প্রিয় পাঠকবৃন্দ! আপনারা বিদআতী মৌলভী সাহেবের হাজ্জ পালন সংক্রান্ত হাদীস থেকে প্রমাণ গ্রহণ করার পদ্ধতি অবলোকন করেছেন। তন্মধ্যে একটি অসারতা প্রমাণ করেছি। এক্ষণে তার দ্বিতীয় দাবীর অসারতা হৃদয়ঙ্গম করুন। বিদআতী পীর ফকীরের দল হাজ্জ পালন সংক্রান্ত হাদীস থেকে রসূল (সাঃ)-কে

সদা সর্বস্থানে হাজের নাজের থাকার কথা গ্রহণ করতে চেয়েছেন। আসলে কিন্তু উক্ত হাদীসে রসূল (সাঃ)-এর হাজের নাজের থাকার কথা ইশারা ইঙ্গিতের দ্বারায়ও বলা হয়নি। এদের দাবীর সাথে প্রমাণের কোন সামঞ্জস্যই নেই। তবুও এরা রসূল (সাঃ)-কে হাজের নাজের বলতে কোন ত্রুটিই করে না। কুরআন সুন্নাহ তন্ন তন্ন করে খুঁজেও রসূল (সাঃ)-কে সদা সর্বস্থানে হাজের নাজের হবার কোন প্রমাণই পাওয়া যাবে না।

স্ব-কপোল কল্পিত মর্যাদা দানকারী দল রসূলকে এমন বিশেষণে বিশেষিত করেছে, যা কেবল আল্লাহর জন্য নির্দিষ্ট। সর্বক্ষমতা সম্পন্ন সত্তা একমাত্র আল্লাহ। আল্লাহর গুণে কাউকে গুণান্বিত করা শির্কের পর্যায়ভুক্ত হবে-যা বর্জনীয়। রসূলকে মুখতারে কুল বলার অর্থই হলো আল্লাহর সমতুল্য করা। এ কাজ সকল মুসলমানদের সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ।