hadith book logo

ইলমে গায়েব

লেখকঃ অধ্যাপক আবদুন নূর সালাফী (রহ.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

এক্ষণে প্রতিপক্ষের দলীল শুনুন!

মুহাম্মাদ (সাঃ) ফজরে দু'রাকআত সুন্নাত পড়ে ডান পার্শ্বে মাথায় হাত দিয়ে শয়ন করে একটি জিকির">দু'আ পাঠ করতেন। দু'আটি নিম্নরূপঃ

“হে আল্লাহ! আমার অন্তরে নূর, আমার চোখে নূর, আমার কানে নূর, আমার দক্ষিণে নূর, আমার বামে নূর, আমার উপরে এবং নীচে নূর, আমার সামনে এবং পিছনে নূর, আমার জিহ্বায় নূর, আমার মাথায় রক্ত গোসতে নূর, আমার চুলে নূর, আমার শরীরের চর্মে নূরের আবির্ভাব করে দাও। আমার আত্মাতে আলোক তৈরী করে দাও, আমার জন্যে আলোক বা নূর বৃদ্ধি করে দাও এবং আমাকে নূর দান কর।”

রসূলকে যারা নূর নবী বলে, তারা এ দু'আ থেকে এভাবে দলীল গ্রহণ করে যে, মুহাম্মাদ (সাঃ) আল্লাহর কাছে যে মুনাজাত করেছেন, আল্লাহ তা'আলা তার প্রার্থনা মঞ্জুর করেছেন। রসূলের প্রার্থনা যে গ্রহণীয় তাতে কারো কোন সন্দেহ নেই। যখন আল্লাহ তা'আলা রসূলের প্রার্থনা মঞ্জুর করেছেন, তখন রসূল নূরের নূর হয়ে গেছেন। নূর হবার পর তিনি মানুষ কিরূপে থাকেন? সুতরাং মুহাম্মাদ নূর নবী ছিলেন।