hadith book logo

কিতাবের নাম/ লেখক/ অনুবাদক/ সম্পাদক

সংক্ষিপ্ত বর্ণনা... .. .

ভূমিকা

শাফা‘আত শব্দের শাব্দিক অর্থ

যে সকল আয়াতে শাফা‘আত ও শাফা‘আতকারী নেই বলে উল্লেখ করা হয়েছে

যে সকল আয়াতে শাফা‘আত ও শাফা‘আতকারী সাব্যস্ত করা হয়েছে

শাফা‘আত সংক্রান্ত ইতিবাচক ও নেতিবাচক আয়াতসমূহে সামঞ্জস্য বিধান

শাফা‘আত সম্পর্কিত অধ্যায় [শাইখ আবদুল্লাহ ইবন সুলাইমান ইবন মুহাম্মদ ইবন আবদিল ওহ্হাব তার গ্রন্থ ‘তাইসীরুল ‘আযীযিল হামীদ ফী শরহে কিতাবিত তাওহীদ’ ( تيسير العزيز الحميد في شرح كتاب التوحيد ), পৃ. ২৩৫ থেকে উদ্ধৃত।]

মহান শাফা‘আত

১০

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তাঁর উম্মতের জন্য জান্নাতে প্রবেশের ব্যাপারে সুপারিশ করা এবং তাঁর প্রথম সুপারিশকারী হওয়া

১১

কবীরা গুনাহকারী’র জন্য শাফা‘আত

১২

জাহান্নামের সিদ্ধান্ত হয়ে যাওয়া ব্যক্তিদের জন্য নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের শাফা‘আত প্রসঙ্গে

১৩

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কিছুসংখ্যক মানুষের জন্য বিনা হিসাবে জান্নাতে প্রবেশের ব্যাপারে শাফা‘আত প্রসঙ্গে

১৪

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জান্নাতে প্রবেশকারীদের মধ্য থেকে কিছুসংখ্যক ব্যক্তির জন্য তার আমলের চাহিদার চেয়ে উন্নত মর্যাদার জন্য সুপারিশ করা

১৫

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তাঁর চাচা আবূ তালিবের শাস্তি হালকা করার জন্য সুপারিশ প্রসঙ্গে

১৬

একত্ববাদীদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য সুপারিশ প্রসঙ্গে

১৭

মুমিনগণ কর্তৃক শাফা‘আত প্রসঙ্গে

১৮

ইমাম ইবরাহীম আল-হারবী’র বিস্ময়কর কাহিনী

১৯

সন্তান কর্তৃক তাদের পিতা-মাতার’র জন্য সুপারিশ

২০

শাফা‘আতের কারণ ও উপলক্ষসমূহ

২১

শাফা‘আত লাভের অন্যতম একটি উপায় হলো মদীনায় বসবাস করা এবং সেখানে মারা যাবে

২২

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ ও তাঁর জন্য ওসীলা প্রার্থনা করা

২৩

তাওহীদপন্থী মৃত ব্যক্তির সালাতুল জানাযায় অংশগ্রহণকারী ব্যক্তিগণ কর্তৃক তার জন্য সুপারিশ করা

২৪

বিভিন্ন প্রকার কর্মকাণ্ড শাফা‘আতের উপলক্ষসমূহের অন্তর্ভুক্ত

২৫

যে মুসলিম ব্যক্তির সুপারিশ (শাফা‘আত) গ্রহণ করা হবে না

২৬

দুনিয়াবী শাফা‘আত

২৭

যে ব্যাপারে সুপারিশ করা বৈধ নয়

২৮

ফায়দা ও গুরুত্বপূর্ণ সতর্কতা

কুরআন ও সুন্নাহ’য় বর্ণিত শাফা‘আত এবং শাফা‘আতকারী

লেখকঃ শাইখ ইবরাহীম ইবন আবদিল্লাহ আল-হাযেমী পরিচ্ছেদ সংখাঃ

পরিচ্ছেদঃ ৩

ভূমিকা

بسم الله الرحمن الرحيم

নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য; আমরা তাঁর প্রশংসা করি, তাঁর নিকট সাহায্য ও ক্ষমা প্রার্থনা করি এবং তাঁর নিকট তাওবা করি, আর আমাদের নফসের জন্য ক্ষতিকর এমন সকল খারাপি এবং আমাদের সকল প্রকার মন্দ আমল থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। সুতরাং আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন, তাকে পথভ্রষ্ট করার কেউ নেই, আর যাকে তিনি পথহারা করেন, তাকে পথ প্রদর্শনকারীও কেউ নেই। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল। আল্লাহ তাঁর প্রতি ও তাঁর পরিবার-পরিজনের প্রতি রহমত ও শান্তি বর্ষণ করুন।

অতঃপর..

মুসলিম ব্যক্তির ওপর আবশ্যক হলো একমাত্র আল্লাহর ইবাদত করা এবং কথায় ও কাজে তাঁর প্রতি একনিষ্ঠ হওয়া, আর স্বচ্ছল ও সংকটময় পরিস্থিতিতে তাঁর নিকট আশ্রয় গ্রহণ করা। আর আল-কুরআন ও সুন্নাহ’র নিয়ম-পদ্ধতি অনুসরণে পথ চলা।

‘শাফা‘আত’ এর বিষয়টি এমন একটি বিষয়, যার পাঠ ও আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুমিন বান্দার ভালোবাসায় বৃদ্ধি করে। আর তিনি হলেন এমন মহান নবী, যিনি তার রব আল্লাহ তা‘আলার নিকট ওসীলা ও উচ্চ মর্যাদার অধিকারী। আমরা আশা করি একক অদ্বিতীয় মুখাপেক্ষীহীন আল্লাহ কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফা‘আত থেকে বঞ্চিত করবেন না।

শাফা‘আতের গুরুত্ব বিবেচনায় এনে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আলেমগণ একে আকিদার কিতাবসমূহের মধ্যে সন্নিবেশিত করেছেন; তাই আপনি আকীদা বিষয়ক লেখকদের খুব কম সংখ্যক লেখককেই পাবেন, যারা তার আকিদা সংক্রান্ত কিতাবের মধ্যে শাফা‘আত সম্পর্কে একটি অধ্যায় বা একটি পরিচ্ছেদ অন্তর্ভুক্ত করেন নি। যাতে হক তথা আসল বিষয়টি স্পষ্ট হয় এবং বাতিল বিষয়টির মূলোৎপাটন হয়ে যায়।

আর এই কিতাবটি যা আপনার সামনে পেশ করা হল, আল্লাহ চায় তো (ইনশাআল্লাহ) তা ঐ কিতাবসমূহের মধ্য থেকে অন্যতম একটি কিতাব।... আমি তা রচনার ক্ষেত্রে আল-কুরআনুল কারীম ও সহীহ সুন্নাহ’র ওপর নির্ভর করেছি... আর আমি দুর্বল হাদীস পরিহার করেছি এবং এ বিষয়ে যাঁরা পূর্বে লিখেছেন, তাদের থেকে সহযোগিতা গ্রহণ করেছি।

আর আল্লাহর নিকট প্রার্থনা করি, তিনি যাতে তা কবুল করেন এবং তার দ্বারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ছড়িয়ে থাকা তাঁর বান্দাদেরকে উপকৃত করেন।

আর তিনি হলেন এর তত্ত্বাবধায়ক এবং তাতে তিনি সক্ষম।

লিখেছেন: ইবরাহীম ইবন আবদিল্লাহ আল-হাযেমী

(আল্লাহ তাকে ক্ষমা করে দিন এবং তার ভুলত্রুটিকে শুধরিয়ে দিন)

রিয়াদ: ২৭/০১/১৪১৩ হি.

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন