hadith book logo

কুরআন ও হাদীসের আলোকে মহাসাফল্য ও বড় ব্যর্থতা

লেখকঃ ড. সাঈদ ইবন আলী ইবন ওয়াহাফ আল-ক্বাহত্বানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

পঞ্চদশ পরিচ্ছেদ: জান্নাত ও জাহান্নামের বিছানা প্রথমত: জান্নাতীদের বিছানাপত্র:

আল্লাহ তা‘আলা বলেছেন,

﴿ مُتَّكِ‍ِٔينَ عَلَىٰ فُرُشِۢ بَطَآئِنُهَا مِنۡ إِسۡتَبۡرَقٖۚ وَجَنَى ٱلۡجَنَّتَيۡنِ دَانٖ ٥٤ ﴾ [ الرحمن : ٥٤ ]

“সেখানে পুরু রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় তারা হেলান দেয়া অবস্থায় থাকবে এবং দুই জান্নাতের ফল-ফলাদি থাকবে নিকটবর্তী।” [সূরা আর-রহমান: ৫৪]

আল্লাহ তা‘আলা আরো বলেছেন,

﴿ وَفُرُشٖ مَّرۡفُوعَةٍ ٣٤ ﴾ [ الواقعة : ٣٤ ]

“(তারা থাকবে) সুউচ্চ শয্যাসমূহে।” [সূরা আল্-ওয়াকিয়া: ৩৪]

আল্লাহ তা‘আলা আরো বলেছেন,

﴿ مُتَّكِ‍ِٔينَ عَلَىٰ رَفۡرَفٍ خُضۡرٖ وَعَبۡقَرِيٍّ حِسَانٖ ٧٦ ﴾ [ الرحمن : ٧٦ ]

“তারা সবুজ বালিশে ও সুন্দর কারুকার্য খচিত গালিচার উপর হেলান দেয়া অবস্থায় থাকবে।” [সূরা আর-রহমান: ৭৬]

আল্লাহ তা‘আলা আরো বলেছেন,

﴿ فِيهَا سُرُرٞ مَّرۡفُوعَةٞ ١٣ وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞ ١٤ وَنَمَارِقُ مَصۡفُوفَةٞ ١٥ وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ ١٦ ﴾ [ الغاشية : ١٣، ١٦ ]

“সেখানে থাকবে সুউচ্চ আসনসমূহ। আর প্রস্তুত পানপাত্রসমূহ। আর সারি সারি বালিশসমূহ। আর বিস্তৃত বিছানো কার্পেটরাজি।” [সূরা আল-গাশিয়াহ: ১৩-১৬]

النمارق অর্থ বালিশ। [তাফসীরে ইবন কাসীর: ৪/৫০৪, হাদিউল আরো য়াহ: পৃষ্ঠা ২২০।]

العبقريّ বিছানা, কারো মতে, বিছানো সব কিছুকে العبقريّ বলে। এটা অতিরিক্ত গুণ বুঝানোর জন্য ব্যবহৃত হয়।

الزرابيّ বিছানা। কার্পেট।

الرفرف বালিশ, কেউ বলেছেন, আংটা, কারো মতে, বিছানার এক পাশ। [তাফসীরে ইবন কাসীর: ৪/২৮১, হাদিউল আরো য়াহ: পৃষ্ঠা ২২০।]