hadith book logo

কুরআন ও হাদীসের আলোকে মহাসাফল্য ও বড় ব্যর্থতা

লেখকঃ ড. সাঈদ ইবন আলী ইবন ওয়াহাফ আল-ক্বাহত্বানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩

দ্বাবিংশ পরিচ্ছেদ: জান্নাতে প্রিয়জনদের সাথে দেখা সাক্ষাৎ ও জাহান্নামে প্রিয়জনদের থেকে বিচ্ছেদ প্রথমত: জান্নাতে পরিবার পরিজন ও সন্তান সন্ততির সাথে দেখা সাক্ষাৎ:

আল্লাহ তা‘আলা বলেছেন,

﴿ وَٱلَّذِينَ ءَامَنُواْ وَٱتَّبَعَتۡهُمۡ ذُرِّيَّتُهُم بِإِيمَٰنٍ أَلۡحَقۡنَا بِهِمۡ ذُرِّيَّتَهُمۡ وَمَآ أَلَتۡنَٰهُم مِّنۡ عَمَلِهِم مِّن شَيۡءٖۚ كُلُّ ٱمۡرِيِٕۢ بِمَا كَسَبَ رَهِينٞ ٢١ ﴾ [ الطور : ٢١ ]

“আর যারা ঈমান আনে এবং তাদের সন্তান-সন্ততি ঈমানের সাথে তাদের অনুসরণ করে, আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাব এবং তাদের কর্মের কোন অংশই কমাব না। প্রত্যেক ব্যক্তি তার কামাইয়ের ব্যাপারে দায়ী থাকবে।” [সূরা: আত্-তূর: ২১]

আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা উপরিউক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ তা‘য়ালা ঈমানের উপর মৃত্যু বরণকারী মু’মিনের সন্তানের মর্যাদা বৃদ্ধি করেন। যদিও তারা কোন আমল করেনি। কেননা তাদের দ্বারা মু’মিনেরা চক্ষু শীতল করত। ফলে তারা আল্লাহর দয়া ও অনুগ্রহে জান্নাতে উত্তম আকৃতিতে পিতামাতার সাথে মিলিত হবে। [তাফসীরে ইবন কাসীর: ৪/২৪২।]

এটা হলো আল্লাহর দয়ায় পিতামাতার আমলের বরকতে সন্তানের মর্যাদা বৃদ্ধি। অন্যদিকে সন্তানের দু‘আর বরকতে পিতামাতার মর্যাদাও বৃদ্ধি পায়।

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ

لَيَرْفَعُ الدَّرَجَةَ لِلْعَبْدِ الصَّالِحِ فِي الْجَنَّةِ، فَيَقُولُ : يَا رَبِّ، أَنَّى لِي هَذِهِ؟ فَيَقُولُ : بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ "

আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় মহান আল্লাহ জান্নাতে নেককার বান্দাহর মর্যাদা বাড়িয়ে দিবেন। সে বলবে, হে রব! কিভাবে আমার মর্যাদা বৃদ্ধি পেল? আল্লাহ বলবেন, তোমার জন্য তোমার সন্তানের দু‘আর ফলে।” [মুসনাদে আহমদ, হাদীস নং ১০৬১০।]

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : " إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ : إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ "

আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন মানুষ মরে যায় তখন তিনটি জিনিস ব্যতীত তার থেকে সমস্ত কাজ ছিন্ন হয়ে যায়। সে তিনটি ব্যতীত কোন আমলই তার কাছে পৌঁছায় না। এমন কোন সাদকা কাজ, যা সর্বদা প্রচলিত থাকে। কিংবা এমন কোনো ইলম বা জ্ঞান, যা থেকে উপকৃত হওয়া যায়। অথবা নেক্-সন্তান, যে তার জন্যে দু’আ করে।” [মুসলিম, হাদীস নং ১৬৩১।]