hadith book logo

কুরআন ও হাদীসের আলোকে মহাসাফল্য ও বড় ব্যর্থতা

লেখকঃ ড. সাঈদ ইবন আলী ইবন ওয়াহাফ আল-ক্বাহত্বানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫০

দ্বিতীয়ত: জাহান্নামে যাওয়ার কারণসমূহ:

জাহান্নামে যাওয়ার কারণ অসংখ্য ও অগণিত। সামগ্রিক কারণ হল, আল্লাহ ও তাঁর রাসূলের নাফরমানি করা। এ পথ জাহান্নামীদের কর্মকান্ডের পথ যা বান্দাহকে মহা ক্ষতির দিকে নিয়ে যায়। তাই জাহান্নামীদের সব ধরণের আমল থেকে দূরে থাকা অত্যাবশ্যকীয়।

জাহান্নামে যাওয়ার কারণসমূহ সংক্ষেপে নিম্নরূপ:

আল্লাহর সাথে শরিক করা, নবী ও রাসূলদের অস্বীকার করা, কুফরী করা, হিংসা করা, যুলম ও অত্যাচার করা, আমানতের খিয়ানত করা , প্রকাশ্যে বা গোপনে অশ্লীল ও অসামাজিক কাজে লিপ্ত হওয়া, খিয়ানত করা, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, জিহাদের ময়দান হতে পলায়ন করা, কার্পণ্য করা, কথা ও কাজে দ্বিমূখী হওয়া, মুনাফেকি করা, আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া, বিপদে ধৈর্যহারা হওয়া, আল্লাহর সীমালংঘন করা, আল্লাহ যা হারাম করেছেন তা অমান্য করা, আল্লাহকে বাদ দিয়ে মাখলুককে ভয় করা, খালেককে বাদ দিয়ে মাখলুক থেকে আশা করা, খালেকের উপর ভরসা না করে মাখলুকের উপর ভরসা করা, আল্লাহর আযাব হতে নির্ভীক হওয়া, কুরআন ও সুন্নাহের বিরোধিতা করা, আল্লাহর নাফরমানি করে মাখলুকের আনুগত্য করা, বাতিলের উপর গোড়ামী করা, আল্লাহর আয়াতের উপহাস করা, সত্যকে অস্বীকার করা, ইলম ও সাক্ষ্যপ্রদানে যা প্রকাশ করা উচিত তা গোপন করা, যাদু করা, পিতামাতার অবাধ্য হওয়া, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, আল্লাহর হারামকৃত আত্মাকে অন্যায় ভাবে হত্যা করা, ইয়াতিমের মাল ভক্ষণ করা, সুদ খাওয়া, ঘুষ দেয়া, অন্যায় ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা, যুধের ময়দান থেকে পালায়ন করা, সতীসাধ্বী নারীকে অপবাদ দেয়া, গীবত করা, চোগলখোরি করা, মিথ্যা সাক্ষ্য দেয়া, মদ্যপান করা, বড়াই করা, অহংকার করা, চুরি করা, মিথ্যা কসম খাওয়া, নারীরা পুরুষের সাথে এবং পুরুষরা নারীদের সাথে সাদৃশ্য অবলম্বন করা, দান করে খোটা দেয়া, মিথ্যা কসম দ্বারা মাল বিক্রি করা, গণক ও জ্যোতিষকে বিশ্বাস করা, প্রাণীর ছবি বানানো, কবরে সেজদা করা, মৃত ব্যক্তির উপর আওয়াজ করে কান্না করা, পুরুষদের জন্য পায়ের গোড়ালীর নিচে কাপড় ঝুলিয়ে পরিধান করা, পুরুষদের রেশমি কাপড় ও অলংকার পরিধান করা, প্রতিবেশিকে কষ্ট দেয়া, ওয়াদা খেলাফ করা, এছাড়াও আরো অন্যন্য আমলসমূহ যা মানুষকে জাহান্নামে পৌঁছায়। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। [মাজমুয়ায়ে ফতওয়া শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ রহ. ১০/ ৪২৩-৪২৪, ইমাম যাহবী রহ. এর কবীরা গুনাহ এবং ইবনে নুহাসের তাম্বীহুল গাফেলীন।]

জাহান্নামে যাওয়ার সব আমল এখানে উল্লেখ করা সম্ভব নয়। তবে সংক্ষেপে বলা যায় আল্লাহ ও তাঁর রাসূলের নাফরমানীর সব কাজই জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ তা‘আলা বলেছেন,

﴿وَمَن يَعۡصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَتَعَدَّ حُدُودَهُۥ يُدۡخِلۡهُ نَارًا خَٰلِدٗا فِيهَا وَلَهُۥ عَذَابٞ مُّهِينٞ ١٤﴾ [ النساء : ١٤ ]

“আর যে আল্লাহ ও তাঁর রাসূলের নাফরমানী করে এবং তাঁর সীমারেখা লঙ্ঘন করে আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন। সেখানে সে স্থায়ী হবে। আর তার জন্যই রয়েছে অপমানজনক আযাব।” [সূরা আন-নিসা: ১৪]

আল্লাহ তা‘আলা আরো বলেছেন,

﴿ وَمَن يَعۡصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَقَدۡ ضَلَّ ضَلَٰلٗا مُّبِينٗا ٣٦ ﴾ [ الاحزاب : ٣٦ ]

“আর যে আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করল সে স্পষ্টই পথভ্রষ্ট হবে।” [সূরা : আল্-আহযাব: ৩৬]

﴿ وَٱلۡعَصۡرِ ١ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَفِي خُسۡرٍ ٢ إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَتَوَاصَوۡاْ بِٱلۡحَقِّ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ ٣ ﴾ [ العصر : ١، ٣ ]

“সময়ের কসম, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত। তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে।” [সূরা আল-আসর: ১-৩]

আল্লাহ তা‘আলার সুন্দর নাম ও সুউঁচু সিফাতের ওয়াসিলায় তাঁর কাছে সরল সঠিক পথের প্রার্থনা করছি। আল্লাহর কাছে মহাসফলতা অর্জনকারী জান্নাতের কামনা করছি, আরো তাওফিক কামনা করছি কথা ও কাজে যে সব কাজ জান্নাতের নিকটবর্তী করে সেগুলো করার। আল্লাহর কাছে মহাক্ষতিগ্রস্ত জাহান্নাম থেকে ও সেব কাজ জাহান্নামের নিকটবর্তী করে সে সব কাজ থেকে পানাহ চাচ্ছি।

সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাঁর পরিবার পরিজন, সাহাব্বীগণ ও কিয়ামত পর্যন্ত একনিষ্ঠার সাথে তাঁর অনুসরণকারী সকলের উপর।