hadith book logo

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য

লেখকঃ শাইখ সালেহ ইবন আবদিল্লাহ আদ-দারওয়ীশ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

প্রথম অধ্যয়ের উপসংহার

প্রিয় ভাই ও বোনেরা:

এটি খুবই গুরুত্বপূর্ণ মাস’য়ালা। এ মাস’য়ালার ব্যাপারে মতানৈক্য উম্মতের মাঝে দলাদলি ও বিচ্ছিন্নতার অন্যতম কারণ। এটি যদিও একটি সাধারণ ও আক্বলি ও নকলি দলিলের ভিত্তিতে স্পষ্ট বিষয়, তথাপি কতিপয় লোক এ ব্যাপারে মতানৈক্য করে থাকে। একদল ইমাম আলী রাদিয়াল্লাহু ‘আনহু ও তার সহযোগীদেরকে কাফির বলে থাকে। আমরা আল্লাহর কাছে এ সব কাজ থেকে পানাহ চাই।

আরেক দল নির্বিচারে সব সাহাবীদেরকে কাফির বলে থাকে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার কেউ কেউ এ মাস’য়ালার ব্যাপারে দিশেহারা হয়ে যায়, অথচ মাস’য়ালাটি সকলের কাছে একেবারেই স্পষ্ট। কেননা সাহাবীদেরকে অপবাদ দেয়া মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দেয়া, যেহেতু তিনি হলেন তাদের অভিভাবক, শিক্ষক, সেনাপতি ইত্যাদি যা ইতিপূর্বে আলোচনা করেছি। এজন্যই তাদেরকে ভালবাসা ও তাদের ন্যায়পরায়ণতার সাক্ষ্য দেয়া আমাদের উপর কর্তব্য। কেননা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আর এটাই তাদের সম্মান ও গর্বের জন্য যথেষ্ট।

হে আল্লাহ আপনি আমাদেরকে তাদের (সাহাবীদের) ভালবাসা দান করুন, এবং তাদের গুণকীর্তনের তাওফিক দিন। ইয়া আরহামার রাহিমীন।

সম্মানিত ভাই ও বোনেরা:

মানুষ যে সত্যের দাবী করে সে সত্য থেকে আপনি সাবধান থাকবেন। আপনার আক্বল, ব্যক্তিত্ব ও চিন্তা ভাবনা কোথায়?

আপনি এ কথা কখনও বলবেন না যে, অমুক একদল, বা অমুক লোক বা আলিম এ কথা বলেছেন আর আমি তাদের মতের অনুসরণ করছি??

কিয়ামতের দিন আপনি আপনার সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। অচিরেই কবরে আপনি একাই যাবেন।

চিন্তা ভাবনা করুন আর আপনার রবের কাছে কায়মনোবাক্যে হিদায়েত কামনা করুন। আল্লাহ সরল সঠিক পথের হিদায়াত দানকারী। আল্লাহর নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদার কথা স্মরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহাবীদের মর্যাদার কথা ভাবুন। এতেও যদি আপনি সন্তুষ্ট হতে না পারেন তবে আপনি নিন্মোক্ত দলিলসমূহ নিয়ে চিন্তা গবেষণা করুন।